আর্থিক ক্ষতির নয়া নজির গড়ল ফেসবুক
মেনলো পার্ক: জনপ্রিয়তার নিরিখে এগিয়েছিলই। ব্যবসায়িক সাফল্য মিলেছে অনেক আগেই। কিন্তু এবার ক্ষতির রেকর্ড গড়ল সোশ্যাল সাইট ফেসবুক। যার প্রভাব পড়ল আমেরিকার শেয়ার মার্কেটে।
আরও পড়ুন- ‘সমকামী’ রাহুলকে আলিঙ্গনে ভয় বিজেপি নেতাদের
বুধবার শেয়ার বাজার বন্ধের সময়ে ফেসবুকের বাজারদর ছিল ১১৯ বিলিয়ন মার্কিন ডলার। শুরু সময় যা ছিল ৫১০ বিলিয়ন মার্কিন ডলার। একদিনের ফেসবুকের শেয়ারের পতন ঘটেছে প্রায় ১৯ শতাংশ।
আরও পড়ুন- পাকিস্তানকে চার টুকরো করার প্রস্তাব স্বামীর
ফ্যাক্টসেট নামক একটি সংস্থা এই পরিসংখ্যান প্রকাশ করেছে। সেই তথ্য অনুসারেই ফেসবুকের বাজারদর একসময় ছিল ৬৩০ বিলিয়ন মার্কিন ডলারের কাছাকাছি। এই বিরাট পতন আমেরিকার শেয়ার বাজারের ইতিহাসেও এই প্রথমবার।
আরও পড়ুন- পাঠ্যবইয়ে নেহেরুর জায়গা দখল করল গেরুয়া সাভারকার
শেষবার এই ধরনের প্রতিকূল পরিস্থিতি কবে সৃষ্টি হয়েছিল তা মনে করতে পারছেন না তাবড় অর্থনীতিবিদেরা। আরও বড় বিষয় হচ্ছে আমেরিকার কোনও সংস্থা কখনও একদিনে ১০০ বিলিয়ন ডলারের বেশি আর্থিক ক্ষতির সম্মুখীন হয়নি। সেই নজির সৃষ্টি করল ফেসবুক।

২০০০ সালের এপ্রিল মাসের ২২ তারিখে ৯০.৭৪ বিলিয়ন মার্কিন ডলার ক্ষতি হয়েছিল ইনটেলের। ওই বছরেই শুরুর দিকে একদিনে ৮০ বিলিয়ন মার্কিন ডলার ক্ষতির মুখ দেখেছিল মাইক্রোসফট। প্রায় সমতুল ঘটনা ঘটেছিল ২০১৩ সালে অ্যাপল-র সঙ্গে। ৫৯.৬ বিলিয়ন ডলার ক্ষতি হয় স্টিভ জবসের সংস্থার। ২০০৮ সালে ৫২.৫ বিলিয়ন খুইয়ে রেকর্ড গড়েছিল এক্সন মোবিল।
আরও পড়ুন- মেয়ের উপর যৌন নির্যাতন চালিয়ে গ্রেফতার বাবা
তবে আগের সব রেকর্ডকে ছাপিয়ে গিয়েছে ফেসবুক। এই বিপুল ক্ষতি যে সমগ্র সংস্থার উপরে প্রভাব ফেলবে তা বলাই বাহুল্য। গত ত্রৈমাসিকেও লাভের মুখ দেখা থেকে বঞ্চিত ছিল ফেসবুক। চলতি ত্রৈমাসিকেও সেই একই ছবি দেখা যাচ্ছে।
The post আর্থিক ক্ষতির নয়া নজির গড়ল ফেসবুক appeared first on Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India.
from Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India https://ift.tt/2LTAc5v
via IFTTT
Comments
Post a Comment