হাওড়ার শিবপুরে আইনজীবীর চেম্বারে দুষ্কৃতী হামলা
হাওড়ার শিবপুরে আইনজীবীর চেম্বারে দুষ্কৃতী হামলা। আইনজীবীর ভাইকে মারধর, চেম্বারে ভাঙচুর। কাজিপাড়া এলাকায় বাড়ির নিচেই চেম্বার রয়েছে কলকাতা হাইকোর্টের আইনজীবী তনবির আলমের। আইনজীবীর দাবি, এলাকার দাগী দুষ্কৃতী আসরফ কুরেশির বিরুদ্ধে বেশ কয়েকটি মামলায় তিনি লড়ছেন। এলাকায় অসামাজিক কার্যকলাপেও তিনি বাধা দেন বলে অভিযোগ। এর জেরেই আক্রোশবশত গতকাল রাতে ওই আইনজীবীর চেম্বারে হানা দিয়ে তাঁর ভাইকে বেধড়ক মারধর করে ও চেম্বারে ভাঙচুর চালায় ৪ দুষ্কৃতী। দুই দুষ্কৃতী চম্পট দিলেও, প্রতিবেশীরা আরও দুই দুষ্কৃতীকে ধরে ফেলে মারধর করেন। পরে তারাও পালিয়ে যায়। শিবপুর থানায় অভিযোগ দায়ের হয়েছে। দুষ্কৃতীরা অধরা।
from https://ift.tt/2OhyV9R
via IFTTT
from https://ift.tt/2OhyV9R
via IFTTT
Comments
Post a Comment