মিসাইল ছুঁড়ে মাঝ আকাশ থেকে ফাইটার জেট নামাল ইজরায়েল

জেরুজালেম: সিরিয়ার যুদ্ধবিমানকে মঝ আকাশ থেকে গুলি করে নামাল ইজরায়েল। সেনা সূত্রে খবর, সিরিয়ার ওই যুদ্ধবিমান সাদার্ন গোলানে ইজরায়েলের আকাশসীমার মধ্যে দিয়ে উড়ছিল, সেই সময়ই এই ঘটনা ঘটে।

ইজরায়েল ডিফেন্স ফোর্সের তরফ থেকে ট্যুইট করে এই খবর জানানো হয়েছে। বলা হয়েছে, দুটি মিসাইল ফায়ার করা হয় সিরিয়ার সুখোই ফাইটার জেটকে লক্ষ্য করে। ইজরায়েলের আকাশসীমা লঙ্ঘন করে এক মাইল পর্যন্ত চলে এসেছিল বিমানগুলি। সূত্রের খবর, পাইলটের মৃত্যু হয়েছে, যদিও সেই খবরটি নিশ্চিত নয়।

সিরিয়ার সংবাদসংস্থা ‘সানা’-য় প্রকাশিত রিপোর্ট বলছে, একটি ফাইটার জেটকে টার্গেট করা হয়েছিল, তবে মিসাইল ছোঁড়া হয়েছে বলে উল্লেখ করা হয়নি। ওই বিমান ইয়ারমক ভ্যালিতে জঙ্গি দলের তল্লাশি চালাচ্ছিল বলে জানিয়েছে সিরিয়া।

২০১৪-র পর এই প্রথম কোনও সিরিয়ান এয়ারক্রাফটকে গুলি করে নামাল ইজরায়েল।

The post মিসাইল ছুঁড়ে মাঝ আকাশ থেকে ফাইটার জেট নামাল ইজরায়েল appeared first on Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India.



from Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India https://ift.tt/2JT2fQC
via IFTTT

Comments