তিলোত্তমায় হেমা-কন্যার জলওয়া
স্টাফ রিপোর্টার, কলকাতা : মিষ্টি দইয়ের শহর বলতে এক কথায় কলকাতার নামই উঠে আসে৷ সেই মিষ্টি দই আর রসগোল্লাকে টক্কর দিতে শহরে এলেন এষা দেওল৷ মিষ্টি ছেড়ে সোজা নিয়ে যাবেন বেকারির দুনিয়ায়৷ এষা নিজের নাম লিখিয়েছেন এক হেঁসেলখানায়৷ রেসিপির নাম ‘কেকওয়াক’৷ কেকের নেশায় ডোবাতে তিনি উপস্থিত হলেন কলকাতার নামী গয়নার দোকানে৷
একটু খোলসা করে বলা যাক৷ নায়িকার আপকামিং ছবি ‘কেকওয়াক’র প্রোমোশনে সোজা এসে পৌঁছলেন শহর কলকাতার এক নামি দামি গয়নার বিপণিতে৷ ছবির মুখ্য অভিনেত্রী তিনিই৷ ছবির পরিচালক রাম কমল মুখোপাধ্যায়ও উপস্থিত ছিলেন সেখানে৷ ছবির প্রচারের পাশাপাশি ওই বিপণিতে গয়নার নতুন কালেকশন ‘শুভ বিবাহ’ উদ্বোধন করলেন অভিনেত্রী৷

শর্টফিল্মে তাঁকে এই নতুন কালেকশনের গয়নায় দেখা যাবে৷ এষার কথায়, “ছবিটার স্ক্রিপ্টটাই আমাকে খুব অ্যাট্র্যাক্ট করেছিল৷ আর রাম(পরিচালক) আমার খুব কাছের বন্ধু৷ আমরা একসঙ্গে কিছু ক্রিয়েটিভ করতে চাইছিলাম৷ এর আগেও অনেক স্ক্রিপ্ট এসেছিল আমার কাছে৷ কিন্তু এটা আমার সবচেয়ে বেশি পছন্দ হয়েছে৷ তাই জন্যই এই ছবিটার জন্য রাজি হয়৷ আর শর্ট ফিল্মটার সৌন্দর্য্য হল বাইশ মিনিটের মাধ্যে একটা গোটা গল্প দেখানো হয়েছে৷”
আপকামিং প্রজেক্টের ব্যাপারে এষা তাঁর ডান্স ব্যালের কথা বললেন৷ ‘রামায়ণ’ নামের একটি ডান্স ব্যালেতে সীতার ভূমিকায় রয়েছেন তিনি৷
মা হওয়ার পর এষা ‘কেকওয়াক’ ছবির মাধ্যমে কামব্যাক করতে চলেছেন সিনেমা জগতে। সঙ্গে তাঁর এই ছবিতে বলি অন্দরে ঢুকতে চলেছেন টেলি এবং টলি অভিনেত্রী অনিন্দিতা বসু৷ পূর্ণদৈর্ঘ্যের ছবি যদিও নয়, ‘কেকওয়াক’ একটি শর্ট ফিল্ম৷ পরিচালক রাম কমল মুখোপাধ্যায়। ছবিতে এষাকে দেখা যাবে একজন শ্যেফ-এর চরিত্রে।

মার্চ মাস থেকে কলকাতায় শুরু হয়েছে এ ছবির শ্যুটিং৷ নতুন প্রজন্মের নারীদের স্থানটা ঠিক কোথায়? সে নিয়ে গল্পের বিষয়বস্তু৷ একজন নারীর ব্যক্তিগত এবং পেশাগত উভয় জীবনের রূপই ফুটে উঠবে এ ছবিতে৷ পরিচালক রাম কমল মুখোপাধ্যায় আসলে এষার বায়োগ্রাফি লেখার জন্যই অভিনেত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছিলেন৷ সেই সাক্ষাৎকার চলাকালিনই হঠাৎ মাথায় আসে এই স্বল্পদৈর্ঘ্যের ছবির আইডিয়া৷ এষার বিপরীতে রয়েছেন ভারতীয় টেলিভিশন অভিনেতা তরুণ মালহোত্রা।
বিয়ের পর থেকে সংসার নিয়ে বেশ ব্যস্ত হয়ে পড়েছিলেন এষা৷ তার ওপর মেয়ে হওয়ার পর থেকে তো একেবারেই লাইমলাইটের দুনিয়া থেকে বিদায় নিয়েছিলেন তিনি৷ মাঝে মধ্যে সোশ্যাল মিডিয়ার সুবাদে এষা এবং তাঁর পরিবারের কিছু ছবি প্রকাশ্যে আসে৷ তবে সিনেমাজগত থেকে লম্বা ব্রেক নিয়ে একটুও রিগরেট করেন না তিনি৷ মেয়ের দায়িত্বও তিনি একা হাতে সামনলাচ্ছেন৷ তাই পূর্ণদৈর্ঘ্যের ছবি করার সময় এখন তাঁর নেই৷
অন্যদিকে সময়টা মন্দ নয় অনিন্দিতা বসুর। ছোটপর্দা থেকে বড় পর্দায় চুটিয়ে অভিনয় করে চলেছেন তিনি। বাদ যায়নি ওয়েভের পর্দাও। এবার তাঁর অভিনয়ের পরিধি বাড়ল আরও এক ধাপ। অভিনেত্রীর ঝুলিতে এসে পড়েছে এই বলিউডি ছবির অফার। তাও আবার হেমা কন্যা এষার সঙ্গে স্ক্রিন স্পেস শেয়ার করার সুযোগ৷ ‘কেকওয়াক’ ছবির প্রযোজক দীনেশ গুপ্ত, শৈলেন্দ্র কুমার ও অরিত্র দাস। এষার বিপরীতে রয়েছেন ভারতীয় টেলিভিশনের চেনা মুখ তরুণ মালহোত্রা।
The post তিলোত্তমায় হেমা-কন্যার জলওয়া appeared first on Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India.
from Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India https://ift.tt/2JATevu
via IFTTT
Comments
Post a Comment