বিশ্রাম ছাড়াই পাকিস্তানের বিরুদ্ধে নামবে বিরাটব্রিগেড

নয়াদিল্লি: এশিয়া কাপে কোয়ালিফায়ারে জয়ী টিমের সঙ্গে প্রথম লড়াইয়ের(১৮ সেপ্টেম্বর) পরেরদিন চির-প্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিরুদ্ধে খেলতে নামবে ভারত(১৯ সেপ্টেম্বর)৷ ১৫ থেকে ২৮ সেপ্টেম্বার আবুধাবিতে অনুষ্ঠিত হবে এশিয়া কাপ৷ দ্বিবার্ষিক এই ওয়ান ডে কাপটিতে ৬ বারের চ্যাম্পিয়ন ভারত৷ শেষ ২০১৬ তেও ৮ উইকেটে বাংলাদেশকে হারিয়ে এই কাপ জিতেছিল ‘মেন ইন ব্লু’৷

আরও পড়ুন:বিরুষ্কার প্রেমে ‘কাবাব মে হাড্ডি’ বোর্ড

মঙ্গলবার আইসিসির পক্ষ থেকে এশিয়া কাপের ম্যাচের সময়সূচী প্রকাশ করা হয়৷ যেখানে ১৮ ও ১৯ সেপ্টেম্বর পরপর দুটি ওয়ান ডে ম্যাচ খেলতে বিরাটদের৷ ১৯ সেপ্টেম্বরের ম্যাচটি পাকিস্তানের বিরুদ্ধে হলেও এশিয়া কাপের প্রথম ম্যাচে কার বিরুদ্ধে খেলবে ভারতে তা এখনও জানা যায়নি৷ কারণ বিষয়টা নির্ভর করছে এশিয়া কাপে কোয়ালিফায়ারে ওঠা দলের উপর৷

আরও পড়ুন:সেরা বোলিং স্পেল ইংল্যান্ড অধিনায়কের, কপালে ভাঁজ কোহলির!

ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, বাংলাদেশ এবং আফগানিস্তান এই পাঁচটি দলের এশিয়া কাপের মূল পর্বের খেলা নিশ্চিত৷ বাকি একটি জায়গার জন্য এশিয়া কাপ কোয়ালিফায়ারে লড়াই করবে সংযুক্ত আরব আমীরশাহী, সিঙ্গাপুর, ওমেন, নেপাল, মালয়েশিয়া এবং হংকংয়ের মত দেশগুলি৷

আরও পড়ুন:একান্তে সুখী দাম্পত্য জীবন উপভোগ করছেন রাকিটিচ

এশিয়া কাপে গ্রুপ ‘এ’ তে থাকছে ভারত, পাকিস্তান এবং নতুন দলগুলির মধ্যে থেকে কোয়ালিফাই করা যে কোনও একটি দল৷ বাংলাদেশ , শ্রীলঙ্কা এবং আফগানিস্তান গ্রুপ ‘বি’ তে থাকছে৷ দুটি গ্রুপ থেকেই দু’টি করে মোট চারটি দল সুপার ফোরের জন্য কোয়ালিফাই করবে৷ ২৮ সেপ্টেম্বর দুবাইয়ে এশিয়া কাপের সেমিফাইনাল অনুষ্ঠিত হবে৷

২০১৮ এশিয়া কাপের সময়সূচী:
(গ্রুপ স্টেজ)
১৫ সেপ্টেম্বর: বাংলাদেশ-শ্রীলঙ্কা
১৬ সেপ্টেম্বর: পাকিস্তান-(কোয়ালিফায়ারে ওঠা দল)
১৭ সেপ্টেম্বর: শ্রীলঙ্কা-আফগানিস্তান
১৮ সেপ্টেম্বর: ভারত-(কোয়ালিফায়ারে ওঠা দল)
১৯ সেপ্টেম্বর: ভারত-পাকিস্তান
২০ সেপ্টেম্বর: বাংলাদেশ-আফগানিস্তান

আরও পড়ুন:ব্যাট হাতে নেননি, তার আগেই ইয়ো ইয়ো টেস্ট পাশ!

(সুপার ফোর)

সেপ্টেম্বর ২১: গ্রুপ ‘এ’ উইনার- গ্রুপ ‘বি’ রানার আপ
সেপ্টেম্বর ২১: গ্রুপ ‘বি’ উইনার- গ্রুপ ‘এ’ রানার আপ
সেপ্টেম্বর ২৩: গ্রুপ ‘এ’ উইনার-গ্রুপ ‘এ’ রানার আপ
সেপ্টেম্বর ২৩: গ্রুপ ‘বি’ উইনার- গ্রুপ ‘বি’ রানার আপ
সেপ্টেম্বর ২৫: গ্রুপ ‘এ’ উইনার- গ্রুপ ‘বি’ উইনার
সেপ্টেম্বর ২৬: গ্রুপ ‘এ’ রানার আপ- গ্রুপ ‘বি’ রানার আপ

(ফাইনাল)

সেপ্টেম্বর ২৮: (দুবাই)

The post বিশ্রাম ছাড়াই পাকিস্তানের বিরুদ্ধে নামবে বিরাটব্রিগেড appeared first on Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India.



from Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India https://ift.tt/2NF4Tfd
via IFTTT

Comments