পুত্র, জামাতার পরাজয়ে মুখভার জঙ্গি সঈদের

ইসলামাবাদ: গোলাপ ফুলের শোভাযাত্রায় জেল থেকে বাড়ি এসেছিল জঙ্গি হাফিজ৷ মুম্বই হামলার মূল চক্রী তথা জামাত উদ দাওয়া প্রধানকে দেখতে সেদিন লাহোরের রাস্তায় ছিল ভিড়৷ সেই সেই ভিড়টা কোথায় যেন উবে গিয়েছে৷৷ নির্বাচনী ফলাফল বলে দিচ্ছে আধুনিক পাক জনগণ কোনওভাবেই সন্ত্রাসবাদকে প্রশ্রয় দিতে রাজি নন৷

ঢাকঢোল পিটিয়ে ভোটের লড়াইয়ে নেমে পড়া জঙ্গি নেতা হাফিজ সঈদকে উচিৎ শিক্ষা দিলেন পাকবাসী৷

বৃহস্পতিবার রাত থেকে গণনা শুরুর পর একটিও আসনে জেতেনি মুম্বই হামলার চক্রীর দল আল্লাহ হো তেহরিক৷ পরিস্থিতি এমন যে সঈদের ছেলে ও জামাতা হেরে গিয়েছে৷

পাক সংবাদ মাধ্যম জানাচ্ছে, হাফিজ সঈদের পুত্র হাফিজ তালহা ও জামাতা খালিদ ওয়ালিদের পরাজয়ের খবরে মুষড়ে পড়েছে জামাত উদ দাওয়া প্রধান৷ জাতীয় নির্বাচনে ২৬৫টি আসনে প্রার্থী দিয়ে চমক তৈরি করেছিল জঙ্গি নেতা৷ মুম্বই হামলার চক্রীকে আন্তর্জাতিক চাপে বন্দি করা হলেও তাকে পরে মুক্তি দেওয়া হয়৷ বিরাট রাজকীয় শোভাযাত্রা করে লাহোরের বাড়িতে গিয়েছিল হাফিজ৷ তারপরেই নির্বাচনে নেমে পড়ার কথা ঘোষণা করে জামাত উদ দাওয়া৷ পাক নির্বাচন কমিশন থেকে আপত্তির পর নতুন নাম আল্লাহ হো তেহরিক (এএটি) গঠন করে হাফিজ৷

নির্বাচনী ফলাফলের সাম্প্রতিক তথ্য বলছে, পাক জনতা পুরোপুরি খারিজ করেছেন জঙ্গি নেতাদের৷

The post পুত্র, জামাতার পরাজয়ে মুখভার জঙ্গি সঈদের appeared first on Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India.



from Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India https://ift.tt/2JSMgSI
via IFTTT

Comments