“মুসলিমদের সঙ্গে কথা বলুন,” ট্যুইটার জুড়ে এ কেমন আর্জি?

নয়াদিল্লি: দিনকয়েক আগে কংগ্রেসকে ‘মুসলিম পুরুষদের পার্টি’ বলে কটাক্ষ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এরপর থেকেই শুরু হয়েছে কাদা ছোঁড়াছুঁড়ি। শোনা গিয়েছে, রাহুল গান্ধী নাকি কোনও এক সভায় বলেছেন, কংগ্রেস মুসলিমদের দল। সম্প্রতি নিজের বাড়িতে মুসলিম বুদ্ধজীবীদের ডেকেও ছিলেন রাহুল।

এই ইস্যুতে বিজেপি আর কংগ্রেসের মধ্যে শুরু হয়েছে জবাব-পাল্টা জবাব দেওয়ার পালা। বিজেপির আর এক মন্ত্রী নির্মলা সীতারামণ বলেছেন, ”এক সময় পৈতেধারী আর একটা সময় মুসলিমধারী হতে পারেন না রাহুল গান্ধী।” ধর্ম আর রাজনীতি নিয়ে যখন প্রবল টানাটানি, তখন ট্যুইটারে নয়া ট্রেন্ডিং ##TalktoAMuslim.

অনেকেই ওই হ্যাশট্যাগে ছবি পোস্ট করছেন ট্যুইটারে। লিখছেন , I’m An Indian Muslim. I’m Human too. You can talk to me.#TalkToAMuslim. ইতিমধ্যেই ট্রেন্ডিং হয়েছে ওই হ্যাশট্যাগ। প্রায় হাজার খানেক পোস্ট করা হয়েছে ইতিমধ্যেই।

এই ট্রেন্ডকে সমর্থন করেছেন স্বারা ভাস্কর, গওহর খানের মত সেলেব্রিটিরা। গওহর খান লিখেছেন , “…by land I am a Hindu, by faith I am a Muslim and by heart n soul INDIAN is my identity.”

The post “মুসলিমদের সঙ্গে কথা বলুন,” ট্যুইটার জুড়ে এ কেমন আর্জি? appeared first on Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India.



from Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India https://ift.tt/2NY2I7i
via IFTTT

Comments