কম টাকায় রোগীকে বাড়ি পৌঁছনোয় মার খেতে হল অ্যাম্বুলেন্স চালককে
স্টাফ রিপোর্টার, মালদহ: মুখ্যমন্ত্রীর নির্দেশ উপেক্ষা করেই সিন্ডিকেট রাজ নাকি জাঁকিয়ে বসেছে মালদহ মেডিকেল কলেজে৷ এমনটাই দাবি করেছেন এলাকার এক অ্যাম্বুলেন্স চালক৷ নাম তরুণ তরফদার৷ অভিযোগ, স্বল্প টাকায় অসুস্থ রোগীকে কলকাতা পৌঁছে দিয়েছিলেন ওই চালক৷ কিন্তু তারপরই শুরু হয় সিন্ডিকেট মাফিয়াদের দাদাগিরি৷
তরুণবাবু জানিয়েছেন, চলতি মাসের ১৩ তারিখ অর্থাৎ শুক্রবার এক রোগীকে কলকাতায় পৌঁছনোর জন্য সেই রোগীর পরিবার তরুণবাবুর সঙ্গে যোগাযোগ করেন৷ তাঁদের কথায় রাজি হয়ে তরুণবাবুও অল্প টাকার বিনিময়ে রোগীকে কলকাতা পৌঁছে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে দেন৷ কিন্তু মালদহ মেডিক্যাল কলেজ পৌঁছতেই সমস্যা হাজির হয় অ্যাম্বুলেন্স ঘিরে৷ তাঁর দাবি, হাসপাতালের মধ্যে বহুদিন থেকেই অ্যাম্বুলেন্স নিয়ে চলে সিন্ডিকেট রাজ৷ সিন্ডিকেটের নির্দিষ্ট ধার্য করে দেওয়া ভাড়াতেই রোগীদের হাসপাতাল থেকে স্থানান্তর করা হয়৷ এমনকি সিন্ডিকেট রাজ বাইরের কোনও অ্যাম্বুলেন্সকে হাসপাতালের মধ্যেও ঢুকতে দেয় না৷
আরও পড়ুন: Breaking News: ছাত্র আন্দোলনের জেরে মেধাতালিকা প্রকাশ প্রেসিডেন্সিতে
এদিন অ্যাম্বুলেন্স নিয়ে মালদহ মেডিক্যাল কলেজে রোগী নিতে গেলেও তরুণবাবুকে ওই সিন্ডিকেট থেকেই আটকে দেওয়া হয় বলে অভিযোগ ওঠে৷ তরুণবাবু বিষয়টি বারবার বোঝাতে চাইলেও তারা বোঝে না৷ ফলে সেখানেই বচসার সৃষ্টি হয়৷ বাধ্য হয়ে মেডিক্যাল কলেজের বাইরে থেকেই ওই রোগীকে তুলে নিয়ে কলকাতায় চলে যান চালক৷ তবে সমস্যা শুরু হয় তরুণবাবুর ফিরে আসার পর৷
অভিযোগ, তরুণবাবু মালদহে ফিরে আসতেই সিন্ডিকেটের মাফিয়ারা তাঁকে ধরে। সে কেন ওই রোগীকে কম ভাড়ায় কলকাতায় নিয়ে গিয়েছে এই অভিযোগে ওই অ্যাম্বুলেন্সের চালকের কাছ থেকে মোটা টাকা দাবি করে তারা। সেই টাকা দিতে তরুণবাবু অস্বীকার করায় তাঁকে সেখানেই বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ ওঠে। এরপর ওই চালক ইংরেজবাজার থানায় অভিযোগ জানালেও পুলিশ কোনও ব্যবস্থা গ্রহণ করে না।
আরও পড়ুন: দেশবাসীকে রথযাত্রার শুভেচ্ছাবার্তা প্রধানমন্ত্রীর
অন্যদিকে, অভিযুক্তরা তাঁকে অভিযোগ প্রত্যাহার করার জন্য লাগাতার প্রাণনাশের হুমকি দিয়ে চলেছে। তাই বাধ্য হয়ে ওই অ্যাম্বুলেন্স চালক পুলিশসুপারের দ্বারস্থ হন। তাঁর আইনজীবী অমিতাভ মৈত্র বলেন, ‘‘পুলিশ ব্যবস্থা নিলে ভালো৷ না হলে আমরা আদালতের দ্বারস্থ হব।’’
The post কম টাকায় রোগীকে বাড়ি পৌঁছনোয় মার খেতে হল অ্যাম্বুলেন্স চালককে appeared first on Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India.
from Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India https://ift.tt/2L9xkV2
via IFTTT
Comments
Post a Comment