কান্দি মহকুমা হাসপাতাল পরিদর্শন করলেন স্বাস্থ্য দফতরের প্রতিনিধি দল

স্টাফ রিপোর্টার, বহরপুর: চিকিৎসার গাফিলতির কারণে রোগী মৃত্যুর ঘটনার পর কান্দি মহকুমা হাসপাতালে স্বাস্থ্য দফতরের প্রতিনিধি দল পরিদর্শন করলেন৷ শনিবার মুর্শিদাবাদ জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক প্রশান্ত বিশ্বাস, কান্দি বিধায়ক অপূর্ব সরকার সহ বিশেষ প্রতিনিধি দল এদিন হাসপাতাল পরিদর্শন করেন।

পরিদর্শন করে ক্ষোভ প্রকাশ করেন জেলা স্বাস্থ্য আধিকারিক সহ প্রতিনিধি দলের সদস্যরা। কান্দি মহকুমা হাসপাতালে অচলাবস্থা দেখে ক্ষোভ প্রকাশ করারা পাশাপাশি হাসপাতালে সহকারি সুপার সব্যসাচী ঘোষকে মাইনে বন্ধ করার নির্দেশ দিল জেলা স্বাস্থ্য আধিকারিক। সাতদিনের মধ্যে হাসপাতালের অবস্থার উন্নতি না হলে সহকারি সুপার সব্যসাচী ঘোষকে বরখাস্ত করা হবে বলেও জানান জেলা স্বাস্থ্য আধিকারিক।

সম্প্রতি রোগী মৃত্যুর ঘটনায় চিকিৎসার গাফিলতির অভিযোগ উঠেছিল কান্দি মহকুমা হাসপাতালের বিরুদ্ধে৷ তার জেরেই হাসপাতালে বিক্ষোভ দেখিয়েছিলেন মৃতের আত্মীয়রা৷ পরিস্থিতি সামলাতে গিয়ে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি বাধে তাদের সঙ্গে। এরপরই এদিন হাসপাতাল পরিদর্শন করেন স্বাস্থ্য আধিকারিকেরা৷

The post কান্দি মহকুমা হাসপাতাল পরিদর্শন করলেন স্বাস্থ্য দফতরের প্রতিনিধি দল appeared first on Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India.



from Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India https://ift.tt/2uvvhA0
via IFTTT

Comments