সোশ্যাল মিডিয়ায় মোদী বিরোধিতায় সরব সিপিএম

তিমিরকান্তি পতি, বাঁকুড়া: পাশের জেলায় দলের কর্মী-সমর্থকরা যখন প্রধানমন্ত্রীকে কালো পতাকা দেখাচ্ছেন, ‘গো ব্যাক’ ধ্বনী তুলছেন তখন বাঁকুড়া জেলা সিপিএম সোশ্যাল মিডিয়াতেই মোদী বিরোধীতায় সরব হলো।

সোমবার সকাল থেকেই দলের জেলা কমিটির ‘অফিসিয়াল’ ফেসবুক পেজের পাশাপাশি কর্মী-সমর্থকদের নিজস্ব ফেসবুক, ট্যুইটার, হোয়াটসঅ্যাপে নরেন্দ্র মোদীর পশ্চিম মেদিনীপুর ঝটিকা সফরের বিরোধীতা করা হলো।

আরও পড়ুন: ক্রেতা সুরক্ষায় বহু মামলার হদিশ নেই, উদ্বিগ্ন প্রশাসন

এদিন, সিপিএম বাঁকুড়া জেলা কমিটি তাদের নিজস্ব ফেসবুক পেজে প্রকাশিত পোষ্ট গুলিতে প্রধানমন্ত্রী ও রাজ্যের মুখ্যমন্ত্রীকে একাসনে বসিয়ে কটাক্ষ করেছে। #DidiBhaiModiBhai ও #BengalRejectsModi এ ভাবে হ্যাস্ ট্যাগ দিয়ে নিজেদের প্রচার ও বিরোধীতাকে বেশী সংখ্যক মানুষের কাছে পৌঁছাতে চাইছেন তারা।

মোদির বিদেশ সফরকে কটাক্ষ করে এদিন জেলা সিপিএম তাদের ফেসবুক পেজে ‘বিদেশ ভেবে ভূল করে’ এ রাজ্যে মোদী এসেছেন পোষ্টার পোষ্ট করা হয়েছে। একই সঙ্গে ত্রিপুরায় সাংবাদিক হত্যা, পেট্রোপণ্যের মূল্য বৃদ্ধি, আত্মঘাতী কৃষক, নোটবন্দী, টাকার দামে ‘সর্বাধিক পতন’, পিএনবি জালিয়াতি, তৈরীর আগেই আম্বানীর ‘জিও ইনস্টিটিউটকে ইউনস্টিটিট অফ এমিনেন্স হিসেবে স্বীকতি’ দেওয়ার অভিযোগ তোলার পাশাপাশি প্রধানমন্ত্রীর পূর্ব প্রতিশ্রুতি পনের লক্ষ টাকা প্রত্যেক দেশ বাসীর ব্যাঙ্ক অ্যাকাউন্টে না ঢোকার প্রসঙ্গ তুলে ‘মোদিশ্রুতি’ শিরোনামে কেন্দ্রের বিজেপি সরকারকে ‘ধাপ্পাবাজ সরকার’ বলে তীব্র কটাক্ষ করা হয়েছে। এমনকি সংসদকে এড়িয়ে জিএসটির নামে সাধারণ মানুষের উপর করের বোঝা বাড়ানোর অভিযোগ তোলা হয়েছে সিপিএমের ফেসবুক পোষ্ট গুলিতে।

আরও পড়ুন: বৃষ্টি উপেক্ষা করে ২১ শের সমর্থন মিছিলে হাজার হাজার জনতা

জেলা সিপিএম সরাসরি আন্দোলনে না নেমে এভাবে সোশ্যাল মিডিয়াতেই কেন বার বার সরব হচ্ছে? এই প্রশ্নের উত্তরে জেলা সিপিএমের এক নেতা বলেন, এখন প্রতিটি মানুষের হাতে হাতে স্মার্ট ফোন। সোশ্যাল মিডিয়া গুলি জনপ্রিয় গণমাধ্যমের ভূমিকা পালন করছে। এর ফলে আমাদের দলের বার্তা অতি অল্প সময়ের মধ্যে অসংখ্য মানুষের কাছে পৌঁছে দিতে পারছি। সেকারণেই ধারাবাহিক গণ আন্দোলনের পাশাপাশি আমরা ফেসবুক সহ অন্যান্য সোশ্যাল মিডিয়া গুলিকে আমরা আমাদের প্রচারে কাজে লাগাচ্ছি।

আরও পড়ুন: চিকিৎসার গাফিলতিতে রোগী মৃত্যুতে ধুন্ধুমার হাসপাতাল চত্বরে

সিপিএমের এই সোশ্যাল মিডিয়ায় মোদী বিরোধীতাকে এক হাত নিলেন বিজেপি বাঁকুড়া জেলা সভাপতি বিবেকানন্দ পাত্র। তিনি বলেন, জেলা সহ সারা রাজ্যের মানুষ এখন সিপিএমকে ঘৃণাভরে প্রত্যাখ্যান করেছেন। মানুষের কাছে ওরা যেতে পারছেনা। সেকারণেই ওরা ফেসবুকেই লাফালাফি করছে। একই সঙ্গে তিনি এই প্রসঙ্গে বলতে গিয়ে সিপিএমকে ‘ভারতের মার্কসবাদী ফেসবুক পার্টি’ বলেও কটাক্ষ করেন।

আরও পড়ুন: প্রতিবেশীর অ্যাসিড হামলায় জখম যুবতী

The post সোশ্যাল মিডিয়ায় মোদী বিরোধিতায় সরব সিপিএম appeared first on Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India.



from Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India https://ift.tt/2NXz4yX
via IFTTT

Comments