সুখবর! এই স্কিমে ন্যূনতম টাকা অনেকটাই কমাল মোদী সরকার

নয়াদিল্লি: কন্যাসন্তানদের সুরক্ষার কথা মাথায় রেখে বড়সড় সিদ্ধান্ত নিল মোদী সরকার। গুরুত্বপূর্ণ বদল আনা হল ‘সুকন্যা সমৃদ্ধি স্কিম’-এ। এর ফলে আরও বেশি সংখ্যক মানুষ এই স্কিমের সুবিধা গ্রহণ করতে পারবেন। উপকৃত হবে দেশের কন্যা সন্তানেরা।

আগে এই যোজনার জন্য কমপক্ষে ১০০০ টাকা জমা দিতে হত। এবার থেকে জমা দিতে হবে ন্যুনতম মাত্র ২৫০ টাকা। এবার থেকে ২৫০টাকা দিয়েই খোলা যাবে আ্যাকাউন্ট। ২০১৮-১৯-এর বাজেটে অর্থমন্ত্রী অরুণ জেটলি উল্লেখ করেছিলেন, ২০১৫ তে চালু হওয়া এই স্কিম যথেষ্ট সফল।

২০১৭০র নভেম্বর পর্যন্ত এই স্কিমের আওতায় ১.২৬ কোটি অ্যাকাউন্ট খোলা হয়েছে দেশ জুড়ে। জমা পড়েছে অন্তত ১৯,১৮৩ কোটি।

এই স্কিমে, কন্যাসন্তানের নামে তার কোনও অভিভাবক অ্যাকাউন্ট খুলতে পারে। ১০ বছরের নিচে থাকা মেয়েরাই এই স্কিমে অ্যাকাউন্ট খোলার যোগ্য। যে কোনও পোস্ট অফিসের ব্রাঞ্চে বা পাবলিক সেক্টর ব্যাংকে এই স্কিমের অ্যাকাউন্ট খোলা যাবে।

প্রত্যেক বছর ২৫০ থেকে ১ লক্ষ ৫০ টাকা পর্যন্ত জমা করা যাবে। বছরে কতবার টাকা জমা দেওয়া যাবে, সে ব্যাপারে কোনও নির্দিষ্ট নিয়ম নেই। ২১ বছর পর্যন্ত ওই অ্যাকাউন্টের বৈধতা থাকবে। স্কিম ম্যাচিওর হলে যার নামে অ্যাকাউন্ট, সে টাকা পাবে। অ্যাকাউন্ট খোলার ১৪ বছর পর্যন্ত টাকা জমা করা যাবে।

The post সুখবর! এই স্কিমে ন্যূনতম টাকা অনেকটাই কমাল মোদী সরকার appeared first on Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India.



from Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India https://ift.tt/2LDSmYB
via IFTTT

Comments