স্ত্রীকে নিয়ে চলন্ত ট্রেন থেকে ঝাঁপ দিলেন স্বামী
স্টাফ রিপোর্টার, বারাকপুর: চলন্ত ট্রেন৷ ভিড়ে ঠাসা৷ তার মধ্যে বচসা চলছে স্বামী-স্ত্রীর মধ্যে৷ আচমকা চিৎকার৷ হইচই৷
কিন্তু ততক্ষণে যা হওয়ার হয়ে গিয়েছে৷ স্ত্রীকে নিয়ে চলন্ত ট্রেন থেকে ঝাঁপ দিয়েছেন স্বামী৷ হতভম্ব ট্রেনের যাত্রীরা তখন বুঝতেই পারছেন না কী হলে দু’জনের! শুধু রেললাইনের উপর পড়ে থাকা রক্তাক্ত দু’টো শরীর পড়ে থাকতে দেখেছেন দু’জন৷
আরও পড়ুন: প্রবাসী ভারতীয়রা ‘রাষ্ট্রদূত’, রাওয়ান্ডায় বললেন মোদী
যদিও বরাতজোরে প্রাণে বেঁচেছেন ওই দম্পতি৷ শিয়ালদহ থেকে মেন শাখার টিটাগড় ও খড়দা রেল স্টেশনের মাঝ থেকে তাঁদের উদ্ধারও করা হয়৷ আশঙ্কাজনক অবস্থায় নিয়ে যাওয়া হয় বারাকপুর বিএন বসু হাসপাতালে৷ পরে স্থানান্তরিত করা হয় আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে৷
জিআরপি ও স্থানীয় সূত্র থেকে জানা গিয়েছে, খড়দহ রুইয়া মধ্যপাড়ার বাসিন্দা মইনউদ্দিন আনসারি৷ তিনি বছর দুয়েক আগে প্রেম করে বিয়ে করেন আফসানা বিবি৷ আফসানা টিটাগড় চেকপোস্ট এলাকার বাসিন্দা৷ বিয়ের পর তাঁদের মধ্যে অশান্তি লেগে থাকত৷ মদ্যপ মইনউদ্দিন রোজই স্ত্রীর সঙ্গে ঝগড়া করত৷ মারধর করত৷
আরও পড়ুন: রকেট লঞ্চ সাইট ধ্বংসের কাজ শুরু কিমের দেশে
আফসানার পরিবারের অভিযোগ, সেই কারণেই দু’মাস আগে মইনউদ্দিনের ঘর ছাড়ে আফসানা৷ দশমাসের সন্তানকে নিয়ে বাপের বাড়ি ফিরে আসেন৷ কলকাতার একটি সংস্থায় কাজও শুরু করেন৷
কিন্তু তাতেও সমস্যা মেটেনি৷ সম্পর্ক জুড়তে জোরাজুরি করছিলেন মইনউদ্দিন৷ মাস দু’য়েক আগে স্বামী-স্ত্রীর মধ্যে প্রকাশ্যে ঝামেলাও বাঁধে৷ প্রকাশ্যেই স্ত্রীকে মারধরের অভিযোগ ওঠে মইনুদ্দিনের বিরুদ্ধে৷ তারপরই ডিভোর্সের মামলা দায়ের করেন৷
আরও পড়ুন: দিদিমণির মারে রক্তাক্ত একরত্তি
এর পর কিছুদিন পরিস্থিতি শান্ত ছিল৷ সোমবার সকালে তা আবার চরম আকার নেয়৷ তখন কাজে যাবে বলে টিটাগড় স্টেশনে হাজির হয়েছিল আফসানা৷ সেখানে মইনউদ্দিনও আসে৷ সেখানেই দু’জনে বচসায় জড়ায়৷ সেই অবস্থায় শিয়ালদহ গামী ট্রেনে ওঠেন আফসানা৷ পিছু নেন তাঁর স্বামীও৷ চলন্ত ট্রেনেও বচসা চলতে থাকে৷
প্রত্যক্ষদর্শীদের দাবি, সেই বচসা চলাকালীন আফসানাকে নিয়ে তাঁর স্বামী ট্রেন থেকে ঝাঁপ দেন৷ পরে ট্রেনের যাত্রীরাই খড়দা জিআরপিকে বিষয়টি জানান৷ জিআরপি গিয়ে দু’জনকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়৷
আরও পড়ুন: রোগীমৃত্যুকে কেন্দ্র করে হাসপাতালে ভাঙচুর, আক্রান্ত পুলিশ
হাসপাতাল সূত্রে খবর, দু’জনেই এখন মৃত্যুর সঙ্গে লড়াই করছে। দু’টি পা কাটা গিয়েছে মইনউদ্দিন আনসারির। মাথায় গুরুতর চোট লেগেছে আফসানা বিবির। টিটাগড় রেল পুলিশ গোটা ঘটনার তদন্ত শুরু করেছে।
The post স্ত্রীকে নিয়ে চলন্ত ট্রেন থেকে ঝাঁপ দিলেন স্বামী appeared first on Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India.
from Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India https://ift.tt/2uZWyLs
via IFTTT
Comments
Post a Comment