রাজ্যে মোদী, রাস্তায় বামেরা

স্টাফ রিপোর্টার, কলকাতা: দেশের বিভিন্ন দিকে কৃষকদের থেকে তাড়া খেয়ে বিজেপি পশ্চিমবঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে কৃষকদের মন ভোলানোর জন্য পাঠাচ্ছে সোমবার। আর মোদীর যাত্রাপথ সুগম করতে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সম্পূর্ণ চেষ্টা করছেন। সেক্ষেত্রে ‘দিদিভাই-মোদীভাই’ রসায়ন বাংলার মানুষের কাছে পরিষ্কার হয়েছে।

প্রধানমন্ত্রী রাজ্যে পা রাখার আগে ও পরে রাস্তায় রাস্তায় আন্দোলন করে পথ চলতি মানুষকে বার্তা দিতে শুরু করেছে বামফ্রন্ট। কিছুদিন পরেই বামদলগুলি দিল্লিতে সংসদ ভবনের সামনে মোদী সরকারের বিরুধ্যে বিক্ষোভ দেখাবে। তবে রাজ্যে কর্মসূচি শুরু হবে অনেক আগেই।

পড়ুন: রাম মন্দির নিয়ে এত সময় নিচ্ছে কেন বিজেপি? প্রশ্ন শিবসেনার

মোদীর কৃষক প্রেম এবং রাজ্য সফর সম্পর্কে কিছুদিন আগেই সিপিএমের সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি জানিয়েছিলেন, বাংলায় মোদী কৃষক সভা করতে পারছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সৌজন্যে। সারা ভারতের কৃষকরা মোদীকে কালো পতাকা দেখাবার জন্য প্রস্তুত, কিন্তু রাজ্যে তিনি সগর্বে সভা করছেন। মুখ্যমন্ত্রীর সাহায্যেই করছেন। দিদিভাই মোদী ভাইকে তাই, সাহায্যের হাত বাড়িয়েছেন। রাজনীতির মারপ্যাঁচ জনতাকে বোঝাতে আবার রাস্তায় বামেরা।

The post রাজ্যে মোদী, রাস্তায় বামেরা appeared first on Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India.



from Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India https://ift.tt/2KXJFfM
via IFTTT

Comments