সাত সকালে উপত্যকায় এনকাউন্টারে খতম তিন জঙ্গি

শ্রীনগর: পুলিশ কনস্টেবল হত্যার বদলা নিল নিরাপত্তা বাহিনী৷ শনিবার কুদগামে ওই কনস্টেবলের বাড়ি থেকে তাঁকে অপহরণ করে খুন করে হিজবুল জঙ্গিরা৷ তারই বদলা নিল জম্মু পুলিশ ও নিরাপত্তা বাহিনী৷ রবিবার এই কুদগামে তিন জঙ্গিকে নিকেষ করল নিরাপত্তা বাহিনী৷

রবিবার সাত সকালে উপত্যকায় শুরু হয় গুলির লড়াই৷ কুলগাম জেলার কুদওয়ানিতে নিরাপত্তা বাহিনীর তল্লাশি অভিযানের সময় তাদের লক্ষ্য করে গুলি ছুঁড়তে শুরু করে জঙ্গিরা৷

দু’পক্ষের মধ্যে শুরু হয় গুলি বিনিময়৷ এখনও অবধি তিন জঙ্গিকে খতম করতে সক্ষম হয়েছে নিরাপত্তা বাহিনী৷ জঙ্গিদের ডেরা থেকে তিনটি রাইফেল পাওয়া গিয়েছে৷

Encounter underway between security forces and terrorists in Wani mohalla locality in Khudwani area of Kulgam district. More details awaited. #JammuAndKashmir

— ANI (@ANI) July 22, 2018

বিশেষ সূত্রে নিরাপত্তা বাহিনী জানতে পারে কুদওয়ানিতে লুকিয়ে রয়েছে জঙ্গিরা৷ সেই মতো শনিবার রাতে শুরু হয় তল্লাশি অভিযান৷ নিরাপত্তা বাহিনীকে দেখে জঙ্গিরা গুলি ছুঁড়তে শুরু করে৷ পাল্টা জবাব দেয় নিরাপত্তা বাহিনীও৷

The post সাত সকালে উপত্যকায় এনকাউন্টারে খতম তিন জঙ্গি appeared first on Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India.



from Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India https://ift.tt/2mxKJrP
via IFTTT

Comments