আবির্ভাবেই ঝড় তুললেন স্মৃতি

টনটন: কিয়া সুপার লিগে আত্মপ্রকাশেই ঝড় তুললেন ভারতীয় মহিলা ক্রিকেট দলের ওপেনার স্মৃতি মন্ধনা৷ ওয়েস্টার্ন স্টোর্মের হয়ে ইনিংসের গোড়াপত্তন করতে নেমে ধ্বংসাত্মক ইনিংস খেলেন তিনি৷ যদিও অল্পের জন্য হাফসেঞ্চুরি হাতছাড়া করেন ভারতীয় তারকা৷

ইয়র্কশায়ার ডায়মন্ডসের বিরুদ্ধে মাত্র ২০ বলে ৪৮ রান করে সাজঘরে ফেরেন মন্ধনা৷ তিনটি চার ও পাঁচটি ছক্কা মারেন তিনি৷ স্ট্রাইক রেট ২৪০৷ গোটা ম্যাচে ভারতীয় ওপেনারের স্ট্রাইক রেটই ছিল সব থেকে বেশি৷

একা মন্ধনাই নন, ম্যাচে তাঁর ক্যাপ্টেন হিথার নাইটও আগ্রাসী ব্যাটিং করেন৷ ব্যক্তিগত শতরানের দোরগোড়া থেকে তিনি সাজঘরে ফেরেন৷ যদিও মন্ধনার মতো ধ্বংসাত্মক মেজাজে ছিলেন না নাইট৷ ১৫৬.৪৫ স্ট্রাইক রেটে ৬২ বলে ৯৭ রান করে আউট হন তিনি৷ মারেন ১৩টি চার ও ৫টি ছক্কা৷

মূলত মন্ধনা ও নাইটের ঝোড়ো ইনিংসে ভর করেই ইয়র্কশায়ারকে ৭ উইকেটে পরাজিত করে ওয়েস্টার্ন স্টোর্ম এবং প্রথম ম্যাচেই বোনাস সহ ৫ পয়েন্ট তুলে নিয়ে লিগ টেবিলের শীর্ষস্থান দখল করে৷ তাদের নেট রানরেটই এখনও পর্যন্ত সব থেকে বেশি৷

The post আবির্ভাবেই ঝড় তুললেন স্মৃতি appeared first on Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India.



from Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India https://ift.tt/2mFHMFT
via IFTTT

Comments