দাবিদার মিলছে না সুইস ব্যাংকের একাধিক ভারতীয় অ্যাকাউন্টের

নয়াদিল্লি: যেদিন থেকে সুই ব্যাংক কয়েকজন অ্যাকাউন্ট হোল্ডারের নাম সামনে এনেছে, সেদিন থেকে অ্যাকাউন্টের টাকার দাবিদার হাওয়া। গত তিন বছর ধরে একই অবস্থা। এমনটাই জানিয়েছে সুইস ব্যাংক কর্তৃপক্ষ। অন্তত ৩০০ কোটি টাকা এইভাবে পড়ে আছে বলে খবর।

২০১৪-এ বিজেপি সরকার কালো টাকা ফেরানোর প্রতিশ্রুতি দেয়। এরপরও সুইস ব্যাংকে জমা করা ভারতীয়দের অর্থের পরিমাণ ৫০ শতাংশ বেড়েছে বলে একটি সরিপোর্ট প্রকাশ্যে এসেছে। সুইস ব্যাংকে বিদেশিদের রাখা টাকার নিরিখে ভারতের স্থান এখন তালিকার ৭৩-এ। সম্প্রতি কেন্দ্রীয় মন্ত্রী পীযূষ গোয়েল দাবি করেন, ২০১৯-এর মধ্যেই সুইস ব্যাংকে গচ্ছিত ভারতীয় অ্যাকাউন্টের সব তথ্য সরকারের হাতে চলে আসবে। এরপরই নতুন করে এই চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে।

সুইস ব্যাংকের তরফে জানানো হয়েছে, ২০১৫ সাল থেকে দাবিদারহীন ৩৫০০টি অ্যাকাউন্ট রয়েছে ওই ব্যাংকে। ২০১৫-এ প্রথম এই সংক্রান্ত তালিকা প্রকাশ করে সুইস ব্যাংক। ২০১৭-এ উপযুক্ত দাবিদারদের হাতে তাঁদের গচ্ছিত টাকা তুলে দিয়ে এই তালিকা থেকে এমন ৪০টি অ্যাকাউন্ট এবং দুটো সেফ ডিপোজিট বক্স মুছে ফেলা হয়েছে।

এই তালিকায় ছয় ভারতীয়ের অ্যাকাউন্ট আছে বলে জানা গিয়েছে। এর মধ্যে তিনজন ভারতে, একজন প্যারিস, একজন লন্ডনে থাকেন। যাঁরা ভারতে থাকেন তাঁরা হলেন মুম্বইয়ের পিইরি ভাচেক এবং বারনেট রোজমেরি। আর একজন দেরাদূনের বাসিন্দা বাহাদুর চন্দ্র সিংহ। প্যারিসে বসবাসকারী ভারতীয়ের নাম মোহন লাল এবং লন্ডনে বসবাসকারীর নাম সুচা যোগেশ প্রভুদাস। এই ছয় ভারতীয়র মধ্যে ষষ্ঠ ব্যক্তি হলেন কিশোর লাল, যাঁর ঠিকানা প্রকাশ করা হয়নি।

দাবিদারহীন ৩৫০০টি সুইস অ্যাকাউন্টের মধ্যে ভারত ছাড়াও পাকিস্তান, জার্মানি, ফ্রান্স, ব্রিটেন, আমেরিকা, তুরস্ক, অস্ট্রিয়ার মতো অনেক দেশেরই নাগরিকদের অ্যাকাউন্ট রয়েছে।

The post দাবিদার মিলছে না সুইস ব্যাংকের একাধিক ভারতীয় অ্যাকাউন্টের appeared first on Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India.



from Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India https://ift.tt/2LeFHOZ
via IFTTT

Comments