আসছে রাশি রাশি ইলিশ, হেঁশেলে শুরু উৎসব
স্টাফ রিপোর্টার, দিঘা: উপকূলীয় অঞ্চলে বৃষ্টিপাতের জেরে দিঘার সমুদ্রে মৎস্যজীবীদের জালে ধরা পড়ল টন টন ইলিশ। একেবারেই ঠিক শুনেছেন! এবার বাঙালির পাতে পড়তে চলেছে সুস্বাদু সব ইলিশের পদ৷ কথায় আছে, মাছে ভাতে বাঙালি৷ আর মাছ বলতেই প্রথম যে নাম মনে আসে তা হল ইলিশ৷

মরশুমের প্রথম বৃহস্পতিবার ভোরে সর্বাধিক ইলিশ উঠল মৎসজীবীদের জালে৷ প্রায় ২৫ টন ইলিশ ওঠায় অবিশ্বাস্য মৎসজীবীরাও৷ তবে দামও বেশ নিয়ন্ত্রণে৷ ৩৫০-৫৫০ গ্রামের ইলিশ বিক্রি হয়েছে ৪০০-৫০০ টাকায়। আর তার চেয়ে বেশি ওজনের ইলিশ বিক্রি হল ৫০০-৮০০ টাকাতে। আগামী দুই একদিনের আবহাওয়া ঠিক থাকলে ইলিশ উৎপাদন আরও বাড়বে বলে আশাবাদী মৎস্যজীবী থেকে শুরু করে লঞ্চ-ট্রলার মালিক, আড়তদার সকলেই।

এদিকে বর্ষার মরশুমে পাতে ইলিশ পড়ার সুযোগ হওয়ায় খুশি আপামর বাঙালিও। মূলত রাজ্যের বিভিন্ন মাছের বাজারে ইলিশের যোগান দিয়ে থাকে দিঘা মোহনার মাছের আড়ৎ। আর সেই আড়তে ইলিশের যোগান বাড়ায় এবার রাজ্যের বিভিন্ন বাজারে ইলিশ কম দামে ক্রেতাদের হাতে যেতে চলেছে বলেই মনে করছেন একাংশ। সেই সঙ্গে দিঘায় বেড়াতে যাওয়া পর্যটকরাও বেশ খুশি ইলিশের দাম কমায়৷
The post আসছে রাশি রাশি ইলিশ, হেঁশেলে শুরু উৎসব appeared first on Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India.
from Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India https://ift.tt/2Lv9obr
via IFTTT
Comments
Post a Comment