জোর ধাক্কা! বিজেপি ছাড়তে চলেছেন চন্দন মিত্র?
নয়াদিল্লি: বিজেপি ছাড়ছেন প্রাক্তন রাজ্যসভা সাংসদ চন্দন মিত্র। তিনি ইস্তফা দিয়েছেন বলে বিভিন্ন সংবাদ মাধ্যমে খবর রটেছে যদিও চন্দন সে কথা নিজে কবুল করেননি৷ ফলে তিনি ইস্তফা দিলেও তা আদৌ গৃহীত হয়েছে তা নিয়েও ধোঁয়াশা রয়েছে।
লালকৃষ্ণ আদবানির ঘনিষ্ঠ বলে পরিচিত সাংবাদিক সম্পাদক এই চন্দন মিত্র ২০১৪ সালের পর থেকে নরেন্দ্র মোদি–অমিত শাহ জমানায় এখন অনেকটাই গুরুত্ব হারিয়ে দলে পিছনের সারিতে। তাছাড়া সম্প্রতি তাঁকে দলের প্রকাশ্য সমালোচনা করতেও দেখা গিয়েছে। মে মাসে উত্তরপ্রদেশের কৈরানা উপনির্বাচনে বিজেপি–র হারের পর তিনি মন্তব্য করেছিলেন, আখচাষিদের সমস্যার দিকটা আদৌ নজর দেয়নি দল।
প্রসঙ্গত, দু’দফায় রাজ্যসভায় থাকা চন্দন প্রথমে ২০০৩ সাল থেকে ২০০৯ পর্যন্ত রাজ্যসভায় ‘মনোনীত সাংসদ’ ছিলেন। পরে ২০১০ সালের জুন মাসে বিজেপি তাঁকে মধ্যপ্রদেশ থেকে রাজ্যসভায় পাঠায়। ২০১৬ পর্যন্ত তিনি রাজ্যসভার সদস্য ছিলেন।
বিশিষ্ট সাংবাদিক তথা এই নেতার একটা ভূমিকা ছিল মুকুল রায়কে তৃণমূল থেকে বিজেপিতে নিয়ে যাওয়ার৷ এদিকে আবার শুক্রবার চন্দন মিত্রের কলকাতা আসার কথা ফলে ২১জুলাই তিনি তৃণমূলে যোগ দিতে পারেন বলেও জল্পনা শুরু হয়েছে৷ তবে তা নিছক গুজব না সত্যি তা সময়ই বলে দেবে৷
The post জোর ধাক্কা! বিজেপি ছাড়তে চলেছেন চন্দন মিত্র? appeared first on Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India.
from Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India https://ift.tt/2uI6fxP
via IFTTT
Comments
Post a Comment