আগামী ২৪ ঘন্টায় আরও ভারী বর্ষনের সতর্কতা
স্টাফ রিপোর্টার, কলকাতা: জোড়া মৌসুমি অক্ষরেখার জেরে আগামী ২৪ ঘণ্টায় ভারি বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর। বৃহস্পতিবার সকাল থেকেই ভারি বৃষ্টি চলছে পশ্চিমবঙ্গের প্রত্যেকটি জেলাতেই। এই বৃষ্টি কলকাতাসহ রাজ্যের সমস্ত স্থানেই চলবে শুক্রবারেও। সমুদ্রে যেতেও নিষেধ করা হয়েছে মৎস্যজীবীদের।
বর্ষায় ঘাটতি চলছিল বর্ষার শুরু থেকেই। সেই ঘাটতি মিটতে পারে এই বৃষ্টির জেরে। বাঁকুড়া থেকে দীঘা এবং বাঁকুড়া থেকে পূর্ব অসম অবধি দুটি অক্ষরেখা রাজ্যের উপর দিয়ে গিয়েছে। এর জের চলবে আগামী২৪ ঘণ্টাতেও। পরে এই অক্ষরেখা গভীর নিম্নচাপে পরিনত হবে বলে আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে। এর জেরে উত্তর থেকে দক্ষিণবঙ্গের সমস্ত জেলায় ভারি বৃষ্টির সম্ভাবণা থাকছে বলে জানাচ্ছেন আবহবিদরা।
ঘাটতি কম থাকলেও চাষের ক্ষেত্রেও ব্যাপক সমস্যাও তৈরি হয়েছিল বৃষ্টি কম হওয়া। সেই সমস্যাও এবার মিটতে পারে। বিশেষ করে এটা আমন ধানের সময়। কম বৃষ্টি হলে ব্যাপক ক্ষতির মুখে পড়তে পারতেন চাষিরা। তা থেকে এই অক্ষরেখা মুক্তি দেবে বলে আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে।
The post আগামী ২৪ ঘন্টায় আরও ভারী বর্ষনের সতর্কতা appeared first on Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India.
from Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India https://ift.tt/2mK1cJA
via IFTTT
Comments
Post a Comment