ট্রাম্পকে ‘ন্যাতানো নুডলস’ বললেন শোয়ারজেনেগার

ওয়াশিংটন: মার্কিন প্রেসিডেন্টকে ‘ন্যাতানো নুডলস’ বলে কটাক্ষ করলেন হলিউড তারকা শোয়ারজেনেগার৷ প্রাক্তন মিস্টার ইউনিভার্স ক্যালিফোর্নিয়ার প্রাক্তন গভর্নর৷ তিনি সরাসরি প্রেসিডেন্টের সমালোচনায় মুখর হয়েছেন৷ ঘটনার কেন্দ্রে রুশ প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে ট্রাম্পের বৈঠক৷

ফিনল্যান্ডের রাজধানী হেলসিঙ্কিতে এই বৈঠকে পুতিন পরবর্তী বিশ্বকাপের বল তুলে দেন ট্রাম্পের হাতে৷ বৈঠকে উঠে আসে গত মার্কিন জাতীয় নির্বাচনে রুশ গোয়েন্দাদের ভূমিকা নিয়ে৷ জানা গিয়েছে, মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রাশিয়া কোনো হস্তক্ষেপ করেনি বলেই স্বীকার করেছেন৷

এর পরেই ট্রাম্পকে ভেজা নুডলস বলে কটাক্ষ করলেন শোয়ারজেনেগার৷ তিনি টুইটে লিখেছেন, প্রেসিডেন্ট দেশের গোয়েন্দা বিভাগকে বিক্রি করে দিয়ে এলেন৷ রুশ প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে বৈঠকের সময় প্রেসিডেন্ট ট্রাম্পের মন্তব্য ঘিরে মার্কিন রাজনৈতিক মহল সমালোচনায় মুখর হয়েছে৷ ঘরে বাইরে বিদ্ধ হচ্ছেন ট্রাম্প৷

The post ট্রাম্পকে ‘ন্যাতানো নুডলস’ বললেন শোয়ারজেনেগার appeared first on Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India.



from Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India https://ift.tt/2LsB3Kj
via IFTTT

Comments