বিজেপিকে চিঠি পাঠালেন আব্দুল করিম চৌধুরী
স্টাফ রিপোর্টার, বালুরঘাট: দোসর হওয়ার আবেদন জানিয়ে বিজেপির সভাপতিকে চিঠি পাঠালেন প্রাক্তনমন্ত্রী আব্দুল করিম চৌধুরী। শনিবার দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটে গেরুয়া শিবিরের সভায় সশরীরে হাজির হয়ে একথাই জানালেন আব্দুল করিম চৌধুরী।
এদিন বালুরঘাটের গুলমোহরে কংগ্রেস তৃণমূল ও সিপিআইএম-আরএসপি থেকে বিজেপিতে যোগদান কর্মসূচি অনুষ্ঠিত হয়। সেই কর্মসূচিতে উত্তর দিনাজপুরের ইসলামপুর থেকে দুই পুত্র সমেত ছুটে এসে যোগ দেন বর্ষীয়ান রাজনীতিবিদ তথা বিধায়ক প্রাক্তনমন্ত্রী আব্দুল করিম চৌধুরী।

সভায় উপস্থিত বিজেপির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক কৈলাশ বিজয়বর্গীর মাধ্যমে তিনি সভাপতি অমিত শাহকে লিখিত আবেদন করেছেন। সেই আবেদনে তাঁর নিজে হাতে তৈরি বাংলা বিকাশবাদী কংগ্রেসকে এনডিএ’র সহযোগী করার ইচ্ছে প্রকাশ করেছেন। বিজেপির এদিনের সভায় বক্তারা তাঁদের বক্তৃতায় আব্দুল করিম চৌধুরীকে এনডিএ’র সহযোগি দলের নেতা হিসেবে সম্বোধনও করেছেন।
গুলমোহরে বিজেপিতে যোগদান কর্মসূচিতে বক্তব্য রাখতে গিয়ে আব্দুল করিম চৌধুরী জানান, মুকুল রায় ও তিনি একসঙ্গেই তৃণমূল দলটি করতেন। মমতার বন্দোপাধ্যায় তাঁর ক্ষমতা কেড়ে নিয়ে তাঁকে অপমানিত করেছেন। এমনকি বিগত পঞ্চায়েত নির্বাচনে মানুষের ভোটাধিকারকে হরন করে গণতন্ত্রকে ধ্বংস করেছেন। যে কারণেই তিনি তৃণমূল ত্যাগ করে বাংলা বিকাশবাদী কংগ্রেস দল তৈরি করেছেন। তিনি ও তাঁর দল এখন থেকে এনডিএ’র সহযোগি হিসেবেই কাজ করবেন বলেও তিনি জানিয়েছেন।
The post বিজেপিকে চিঠি পাঠালেন আব্দুল করিম চৌধুরী appeared first on Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India.
from Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India https://ift.tt/2uT17ac
via IFTTT
Comments
Post a Comment