শনিবার ‘তৃণমূলের শহিদ দিবস’, ২১ জুলাইয়ের প্রস্তুতি তুঙ্গে

শনিবার ‘তৃণমূলের শহিদ দিবস’। উনিশের লোকসভা ভোটের আগে দলের টার্গেট ঠিক করতে ২১শে জুলাইয়ের মঞ্চকেই বেছে নিতে পারেন তৃণমূল নেত্রী। রবিবার ছুটির দিনে খুঁটি পুজোর মধ্যে দিয়ে শুরু হয়ে গেল ২১ জুলাইয়ের মঞ্চ বাঁধার কাজ। উপস্থিত ছিলেন সুব্রত বক্সি-সহ প্রথম সারির নেতারা। ২১ জুলাইয়ের প্রস্তুতি উপলক্ষ্যে রবিবার কলকাতায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যুব তৃণমূল কংগ্রেসের ডাকে দক্ষিণ কলকাতা জেলা মহামিছিল বের হয়। ছিলেন দক্ষিণ কলকাতার পৌর প্রতিনিধিরা। মিছিল শুরু হয় টালিগঞ্জ থেকে শেষ হয় হাজরা মোড়ে।

from https://ift.tt/2LfjLTO
via IFTTT

Comments