টাকা ছিনতাইয়ে বাধা দেওয়া আক্রান্ত দুই ভাই

স্টাফ রিপোর্টার, মালদহ: ব্যবসায়ীর টাকা লুঠের চেষ্টায় বাঁধা দিতে গিয়ে আক্রান্ত দুই ভাই। ঘটনাটি ঘটেছে মালদহর ইংরেজবাজার থানার যদুপুর কমলাবাড়ি সুস্থানী মোড় এলাকার স্টেটব্যাঙ্কের সামনে। আহত আব্দুল রহিম মালদহ মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনার তদন্তে নেমেছে ইংরেজবাজার থানার পুলিশ।

আরও পড়ুন: মদ্যপ যুবকদের হাতে আক্রান্ত তিন পুলিশ কর্মী

জানা গিয়ছে, আব্দুল রহিম ও তাঁর ভাই ঘটনার দিন এলাকায় এস বি আই ব্যাঙ্কের এটিএমে টাকা তুলতে যায়। সেখানেই দেখতে পায় এটিমের ভিতরে বেশ কয়েকজন বসে রয়েছে। তাঁদেরকে টাকা তোলার সময় বের হয়ে যেতে বলে। সেই মত তারা বেড়িয়ে যায়।

এরপর দশ হাজার টাকা তুলে সাইদুল ইসলাম বেড়িয়ে আসতেই ওই দুস্কৃতীরা তাঁকে ঘিরে ধরে টাকা ছিনতাইয়ের চেষ্টা করে। ঘটনা দেখতে পেয়ে দাদা আব্দুল ছুটে গিয়ে ভাইকে বাঁচাতে গেলে তাকেও বেধরক মারধর করে পালিয়ে যায়।

আরও পড়ুন: খালের জলে উদ্ধার এক শিশু ও ব্যক্তির দেহ

এলাকাবাসী দুই ভাইকে উদ্ধার করে মালদহ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে যায়। ভাইকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হলেও দাদা চিকিৎসাধীন। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

The post টাকা ছিনতাইয়ে বাধা দেওয়া আক্রান্ত দুই ভাই appeared first on Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India.



from Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India https://ift.tt/2JoKN6i
via IFTTT

Comments