পুলিশ গাড়ি ও রিক্সা ভ্যান মুখোমুখি সংঘর্ষে আহত ৯

স্টাফ রিপোর্টার, কোচবিহার: পুলিশের গাড়ি ও রিক্সা ভ্যানের মুখোমুখি সংঘর্ষে আহত হয়েছেন ৯ জন। এর মধ্যে রয়েছেন পুলিশ কর্মী ৬ জন, অভিযুক্ত আসামী ২ জন ও রিক্সা ভ্যান চালক৷ তারা সকলেই গুরুতর চোট পেয়েছেন বলে জানা গিয়েছে৷ ঘটনাটি ঘটেছে কোচবিহারের পচাগড় গ্রাম পঞ্চায়েতের এলেংমারি এলাকায়৷

আরও পড়ুন: নদী থেকে অবৈধ বালি তোলা নিয়ে বৈঠক কমিশনারের

পুলিশ সূত্রে জানা গিয়েছে, শীতলকুচি থানার দুই আসামীকে মাথাভাঙা মহকুমা হাসপাতালে নিয়ে আসছিল পুলিশ৷ সেই সময় পচাগড় গ্রাম পঞ্চায়েতের এলেংমারি এলাকায় রাত প্রায় এগারোটার সময় একটি রিক্সা ভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ ঘটে ওই পুলিশ গাড়িটির৷ এদিকে দ্রুত গতিতে থাকায় নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে পুলিশ ভ্যানটি উল্টে গিয়ে রাস্তার নিচে পড়ে যায়।

আরও পড়ুন: একুশে জুলাইকে সামনে রেখে জমির দাবিতে সরব বাঁকুড়ার সিমলাপাল

এই ঘটনায় বিকট শব্দ শুনে স্থানীয় লোকজন ছুটে আসে৷ প্রথমে এলাকাবাসীই আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যায়। পুলিশ ভ্যানে থাকা দু’জন আসামীর মধ্যে নবিউল মিঞার অবস্থা আশঙ্কাজনক বলে জানায় চিকিৎসক৷ তাকে তড়িঘড়ি শিলিগুড়ি মেডিক্যাল হাসপাতালে স্থানান্তর করা হয়। বাকিদের মাথাভাঙা মহকুমা হাসপাতালে ভরতি করা হয়েছে। হাসপাতালে আহতদের দেখতে যান মাথাভাঙা থানার আই সি প্রদীপ সরকার ও এসডিপিও৷

The post পুলিশ গাড়ি ও রিক্সা ভ্যান মুখোমুখি সংঘর্ষে আহত ৯ appeared first on Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India.



from Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India https://ift.tt/2LulSA4
via IFTTT

Comments