প্রেমিকার সঙ্গে ঝগড়া, সোশ্যাল নেটওয়ার্কে লাইভ আত্মহত্যা, ঘর থেকে উদ্ধার ছাত্রের ঝুলন্ত দেহ
বারুইপুর: এক মাসের ফারাকে, দক্ষিণ চব্বিশ পরগনায় ফের সোশাল নেটওয়ার্কে লাইভ আত্মহত্যা!! সোনারপুরের পর এবার বারুইপুরের সালেপুরে। ঘর থেকে উদ্ধার কিশোরের ঝুলন্ত দেহ। মৃত সুরজ রায়, পদ্মপুকুর মধ্যবিদ্যালয়ের ছাত্র ছিল। মৃতের পরিবার সূত্রে খবর, সোনারপুরের বাসিন্দা অষ্টম শ্রেণির এক কিশোরীর সঙ্গে তাঁর প্রেমের সম্পর্ক ছিল। বুধবার রাতে খাওয়া-দাওয়ার পর নিজের ঘরে যায় সুরজ। এরপর সেই কিশোরীর সঙ্গে মোবাইল ফোনে ভিডিও চ্যাট করে। চ্যাটের মধ্যে দু’জনের ঝগড়া হয়। তারপরই লাইভে আত্মহত্যা। কিশোরীর মারফত খবর পেয়ে সুরজের কয়েকজন বন্ধু বাড়িতে এসে ঘটনার কথা জানায়। ঘরের দরজা ভেঙে উদ্ধার হয় সুরজের ঝুলন্ত দেহ।বারুইপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাকে মৃত ঘোষণা করা হয়। আত্মহত্যায় প্ররোচনা দেওয়ায় ওই ছাত্রীর বিরুদ্ধে বারুইপুর থানায় অভিযোগ জানিয়েছে মৃতের পরিবার। অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করেছে পুলিশ। গত মাসেই সোনারপুরে, প্রেমিকের সঙ্গে লাইভ চ্যাট চলাকালীন দ্বাদশ শ্রেণির এক ছাত্রী আত্মঘাতী হন বলে অভিযোগ ওঠে। এবার সেই ঘটনা বারুইপুরে। মা ও ছেলের সংসার। মা আয়া সেন্টারে কাজ করেন। একটা ছোট ঘর ভাড়া দিয়ে কিছু টাকা আসে। তা দিয়েই চলত সংসার। ছেলেকে হারিয়ে শোকে পাথর মা। জেলায় ফের একই ধরনের ঘটনায়, উদ্বিগ্ন প্রশাসন।
from https://ift.tt/2LeNokT
via IFTTT
from https://ift.tt/2LeNokT
via IFTTT
Comments
Post a Comment