ফের সস্তা পেট্রল ও ডিজেল, জেনে নিন নতুন দাম

নয়াদিল্লি: তেলের দামের পতন অব্যাহত৷ মঙ্গলবার আরও একদফা পেট্রল ও ডিজেলের দাম কমাল তেল কোম্পানিগুলি৷ এ দিন রাজধানী দিল্লিতে লিটার প্রতি পেট্রলের দাম সাত পয়সা কমেছে৷ নতুন দাম হয়েছে ৭৬.২৩ পয়সা৷ সোমবার লিটার প্রতি তেলের দাম ছিল ৭৬.৩০ পয়সা৷

আরও পড়ুন: গোমাংস ভক্ষণ বন্ধ হলে হত্যালীলা থামবে: আরএসএস নেতা

দাম কমেছে অন্যান্য মেট্রো শহরেও৷ মুম্বইতে লিটার প্রতি পেট্রলের দাম হয়েছে ৮৩.৬৮ পয়সা৷ সোমবার বাণিজ্যনগরীতে লিটার প্রতি পেট্রলের দাম ছিল ৮৩.৭৫ পয়সা৷ কলকাতা ও চেন্নাইতে পেট্রলের দাম কমে হয়েছে যথাক্রমে ৭৯.১০ পয়সা এবং ৭৯.১৮ পয়সা৷

শুধু পেট্রল নয়, সস্তা হয়েছে ডিজেলও৷ মঙ্গলবার একাধিক মেট্রো শহরে ৬ থেকে ১০ পয়সা দাম কমেছে ডিজেলের৷ সোমবার দিল্লিতে লিটার প্রতি ডিজেলের দাম ছিল ৬৭.৮৯ পয়সা৷ মঙ্গলবার ১০ পয়সা দাম কমে হয়েছে ৬৭.৭৯ পয়সা৷ মুম্বইতেও ১০ পয়সা দাম কমে হয়েছে ৭১.৯৭ পয়সা৷ অপর মেট্রো শহর কলকাতাতে আট পয়সা দাম কমেছে ডিজেলের৷ নতুন দাম হয়েছে ৭০.৪৮৷ চেন্নাইতে সোমবার ডিজেলের দাম ছিল ৭১.৭০ পয়সা৷ মঙ্গলবার ছয় পয়সা কমে হয়েছে ৭১.৬৪ পয়সা৷

আরও পড়ুন: মারাঠি আসন সংরক্ষণ নিয়ে ধর্নায় জলে ঝাঁপ যুবকের

এই নিয়ে ষষ্ঠ দিন দাম কমল তেলের৷ অর্থনৈতিক বিশেষজ্ঞদের মতে, তেলের দামের পতন এখন অব্যাহত থাকবে৷ দাম যতই কমবে ততই নিয়ন্ত্রণে থাকবে বাজার৷ কেননা তেলের দামের ওঠা পড়ার উপর নির্ভর কমে নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম৷

The post ফের সস্তা পেট্রল ও ডিজেল, জেনে নিন নতুন দাম appeared first on Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India.



from Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India https://ift.tt/2mFnJaH
via IFTTT

Comments