ভুলেও যেন আর চেক বাউন্স না করে! নয়া নিয়মে সমস্যায় পড়বেন
মুম্বই: নেট ব্যাংকিং -এর যুগেও এদেশে ব্যবসায় এখনও চেকের ব্যবহার যথেষ্ঠই ৷ এমনকি পোস্ট ডেটেড চেক দেওয়া নেওয়া হচ্ছে ব্যবসায়িক লেনেদের ক্ষেত্রে৷ যদিও আবার মাঝে মাঝেই চেক বাউন্স করে বিপত্তি ঘটাচ্ছে৷ এদিকে লোকসভায় নেগোসিওবেল ইন্সট্রুমেন্ট (আমেন্ডমেন্ট) বিল ২০১৭ পাশ হয়েছে যা নতুন আইন হওয়ার ক্ষেত্রে একটা ধাপ৷ সেক্ষেত্রে এককনজরে দেখে নেওয়া যাক চেক বাউন্সের ক্ষেত্রে প্রস্তাবিত পরিবর্তন৷
১ নেগোসিওবেল ইন্সট্রুমেন্ট (আমেন্ডমেন্ট) বিল ২০১৭-এর লক্ষ্য হল নেগোসিওবেল ইন্সট্রুমেন্ট অ্যাক্ট,১৮৮১ সংশোধন করা, যাতে বলা হয়েছিল যার চেক ডিসওনার করেছে সে যেন অভিযোগকারীকে অন্তরবর্তীকালীন ক্ষতিপূরণ দেয়৷
২ অন্তরবর্তী ক্ষতিপূরণ যেন বাউন্স হওয়া চেকের টাকার অংকের ২০ শতাংশের বেশি হবে না৷
৩. অন্তরবর্তী ক্ষতিপূরণ ওই চেক যিনি দিয়েছেন তাঁকে দিতে হবে মামলায় সমন জারি করলে অথবা মামলা চলাকালীন৷ এমনকি তিনি আদৌ দোষী নয় বলে আবেদন করলেও এটা তাঁকে তখন দিতে হবে৷
৪ চেক যিনি দিয়েছেন তাঁকে এই অন্তরবর্তী ক্ষতিপূরণ দিতে হবে নির্দেশের ৬০ দিনের মধ্যে ৷ সেক্ষেত্রে আদালত অনুমতি দিলে আরও ৩০ দিন বেশি সময় পেতে পারেন৷ কিন্তু তার বেশি সময় মিলবে না৷
৫ কিন্তু যিনি চেক কেটেছেন তিনি যদি এই মামলা থেকে অব্যাহতি পান তাহলে অভিযোগকারীকে সুদ সহ টাকা ফেরত দিতে হবে যা অন্তরবর্তী ক্ষতিপূরণ বাবদ পেয়েছিলেন৷ এক্ষেত্রেও তাঁকে আদালতের নির্দেশের ৬০ দিনের মধ্যে তা দিতে হবে৷
৬ এই চেক বাউন্স মামলার নিস্পত্তিতে যাতে দেরি না হয় সেটাকেই লক্ষ্য করে নেগোসিওবেল ইন্সট্রুমেন্ট (আমেন্ডমেন্ট) বিল ২০১৭ এখনও আইন হয়নি যতক্ষণ না তা উভয় কক্ষে পাস হয়৷ রাজ্যসভায় সম্মতির অপেক্ষায় এখন এটি৷
The post ভুলেও যেন আর চেক বাউন্স না করে! নয়া নিয়মে সমস্যায় পড়বেন appeared first on Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India.
from Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India https://ift.tt/2JRtmf2
via IFTTT
Comments
Post a Comment