সেনাতে বড় রদবদলের সম্ভাবনা, উঠে যেতে পারে এই পদ
নয়াদিল্লি: আধিকারিক ব়্যাঙ্কে ব্যাপক বদল আনতে চলেছে ভারতীয় সেনা৷ জানা গিয়েছে, এর ফলে কিছু কিছু পদের ওপর কোপ পড়তে চলেছে৷ উঠে যেতে পারে ব্রিগেডিয়ার পদ৷
প্রসঙ্গত, সেনাবাহিনীর মধ্যে এই পরিবর্তন প্রায় ৩৫বছর পরে নিয়ে আসা হচ্ছে৷ একটি রিপোর্ট অনুযায়ী, ১২ লক্ষ সেনার মধ্যে বর্তমানে ৪২,০০০ আধিকারিক রয়েছেন৷ ভারতীয় সেনাবাহিনীতে ৯টি আধিকারিক বিভাগ থেকে পদ কমিয়ে তা ৬ বা ৭-এ নিয়ে আসা হতে পারে৷ তবে সেনার ব্রিগেডিয়ার পদ উঠে যাওয়ার অর্থ কর্ণেলের পদে যে আধিকারিক রয়েছেন তিনি প্রোমোশন পেয়ে সরাসরি মেজর জেনারেল পদে চলে যেতে পারবেন৷
পড়ুন: শক্তিবৃদ্ধির আশঙ্কাতেই কি ভারতের যুদ্ধজাহাজে চিনের গোপন নজরদারি
সেনার এক আধিকারিকের মতে, সিভিল সার্ভিসে বর্তমানে ৬ পদ রয়েছে৷ অন্যদিকে আর্মড ফোর্সে পুরনো ব়্যাঙ্কই চলছে৷ উল্লেখ্য, গত মাসে সেনাপ্রধান জেনারেল বিপিন রাওয়াত, আফিসার ক্যাডারে বদলের জন্য এক উচ্চস্তরীয় কমিটি গঠন করেন৷ নভেম্বরের শেষে এই কমিটির একটি রিপোর্ট পেশ করার কথা৷ তবে সেনাপ্রধান স্পষ্টই জানিয়েছিলেন, সেনাতে ব্রিগেডিয়ার পদ সরিয়ে দেওয়ার বিষয়টি এখনও প্রস্তাবের পর্যায়েই সীমাবদ্ধ রয়েছে৷ চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণের আগে বিষয়টি আলোচনাস্বাপেক্ষ৷
পড়ুন: দেশের যুদ্ধবিমানের ককপিটে বসছেন আরও এক মহিলা, মেঘনা শানবাগ
সেনার মতে, সিভিল সার্ভিসে ইন্সপেক্টর জেনারেল অব পুলিশের সিনিয়র ব্রিগেড কমান্ডার, কিন্তু ব্রিগেডিয়ারের থেকে আইজি পুলিশের পে-গ্রেড বেশি৷ পরিবর্তনের সময় এই বিষয়টিতেও পরিবর্তন সাধন হবে বলে মনে করা হচ্ছে৷ সিভিল সার্ভিসে আধিকারিকেরা ১৮বছরের মধ্যেই জয়েন্ট সেক্রেটারির পদে পৌঁছে যান৷ অন্যদিকে সেনাদের এই স্তরে পৌঁছতে ৩২-৩৩বছর সময় লেগে যায়৷ সেখানেই ১০০আইএএস আধিকারিকদের মধ্যে ৮০জন জয়েন্ট সেক্রেটারির পদে পৌঁছে যায়৷ কিন্তু সেনাতে এই সংখ্যা ১০০-তে ৫ থেকে ৬ মাত্র৷
The post সেনাতে বড় রদবদলের সম্ভাবনা, উঠে যেতে পারে এই পদ appeared first on Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India.
from Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India https://ift.tt/2NmVEjA
via IFTTT
Comments
Post a Comment