‘মোদীর মঞ্চ তৈরিতে কে কাটমানি খেয়েছে! মুকুল, রাহুল না দিলীপ’

বারাসতঃ  প্রধানমন্ত্রী হিসাবে নয়! বিজেপি নেতা হিসাবে বাংলায় এসেছিলেন নরেন্দ্র মোদী। তাই মঞ্চ ভেঙে পড়ার দায় কখনই প্রশাসনের নয়। এই ভাষাতেই মোদীর বাংলা সফরকে কটাক্ষ করলেন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। একই সঙ্গে তিনি আরও বলেন, মোদীর মঞ্চ তৈরি করতেও কাটমানি খেয়েছে বিজেপি নেতারা। সেজন্যেই এভাবে ভেঙে পড়েছে মঞ্চ।

প্রসঙ্গত, সোমবার প্রধানমন্ত্রী ভাষণ চলাকালীন হঠাত করেই ভেঙে পড়ে মঞ্চের একাংশ। খোদ প্রধানমন্ত্রীর সভামঞ্চে এই অবস্থা! প্রশ্ন উঠতে থাকে। বিজেপি নেতৃত্ব পালটা প্রশাসনের গাফিলতিকে দায়ি করেন। আর এই প্রসঙ্গেই মুখ খুলেছেন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। তিনি বলেন, মোদীর মঞ্চের নীচে পদ্মফুল আঁকা ছিল। তিনি একজন বিজেপি নেতা হিসেবে এসেছিলেন। তাই তার মঞ্চ বিজেপিকে তৈরি করতে হয়েছে। রাজ্য নিরাপত্তা দিয়েছে। ওরা দলীয় স্তরে তদন্ত করুক কে কাটমানি খেয়েছে। মুকুল, রাহুল না দিলীপ। মঞ্চ ভাঙা নিয়ে প্রশাসনিক স্তরে তদন্ত করা হবে বলেও জানিয়েছেন তিনি।

The post ‘মোদীর মঞ্চ তৈরিতে কে কাটমানি খেয়েছে! মুকুল, রাহুল না দিলীপ’ appeared first on Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India.



from Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India https://ift.tt/2NZy1ic
via IFTTT

Comments