কাশ্মীরি রীতি মেনে ফের বিয়ে পোলিশ যুগলের
শ্রীনগর: ঝিলম নদীর তিরে বসেছে বিয়ের আসর৷ কাশ্মীরি রীতি মেনে সম্পন্ন হল সেই বিয়ে৷ তবে আর পাঁচটা বিয়ের থেকে এই বিয়ে আলাদা৷ কেননা পাত্র আর পাত্রী সুদুর পোলান্ড থেকে ভূস্বর্গে এসেছেন চার হাত এক করতে৷
পাত্রী বাটা গত তিন বছর ধরে কাশ্মীরে বেড়াতে আসেন৷ সন্ত্রাস কবলিত, জঙ্গি হানায় বিধ্বস্তের মাঝেও কাশ্মীরের নৈসর্গিক সৌন্দর্য্য তাঁর এতটাই ভালো লেগেছে অন্য কোথাও ঘুরতে যাওয়ার কথা আর ভাবতেও পারেন না৷ কাশ্মীরের প্রেমে পড়ে গিয়েছেন তিনি৷ তাই তখনই ঠিক করে ফেলেছিলেন উপত্যকার প্রকৃতিকে সাক্ষী রেখে পছন্দের মানুষকে বিয়ে করবেন৷
যেমন ভাবনা তেমন কাজ৷ সেই বাটা জীবনসঙ্গী হিসাবে যাকে বেছে নেন তিনিও এতে কোনও আপত্তি তোলেননি৷ বিয়ের দিনক্ষণ ঠিক হতেই শুরু হয় বিয়ের তোড়জোড়৷ শনিবার বসে বিয়ের আসর৷ কাশ্মীরি পোশাকে পাত্র পাত্রী আসেন বিয়ের মন্ডপে৷ মন্ত্রোচারণের মাধ্যমে চার হাত এক হয়৷ বিয়েতে ভরপেট খানা পিনার আয়োজন করা হয়েছিল৷ সেখানেও ছিল কাশ্মীরি পদের বাহার৷
বিয়ের পর রীতিমত উচ্ছসিত বর আর বউ৷ জানান, কাশ্মীরের সংস্কৃতি ও খাবার তাদের অনুপ্রাণিত করেছে৷ জানা গিয়েছে রিশেপশন পার্টিও তারা এখানেই দেবেন৷ মেনুতে অবশ্যই থাকবে কাশ্মীরের নানা লোভনীয় খাবারের পদ৷
The post কাশ্মীরি রীতি মেনে ফের বিয়ে পোলিশ যুগলের appeared first on Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India.
from Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India https://ift.tt/2uOVEkK
via IFTTT
Comments
Post a Comment