বৃষ্টির দাপটে বাড়ি ফিরছেন ২১-এর ভক্তরা
স্টাফ রিপোর্টার,কলকাতা: ২১-এর সমাবেশে ভিড় একদিকে বাড়ছে, অন্যদিকে কমছে৷ কেউ ২১-এর মঞ্চে ঢুকতে গিয়ে ভিড়ের চাপে বাড়ি ফিরছেন, আবার অনেকেই মঞ্চের সামনে পৌঁছেও বাড়ি যেতে চাইছেন, এরমই চিত্র ধরা পড়ল আমাদের ক্যামেরায়৷
বিভিন্ন জেলার মানুষ কষ্ট করে মঞ্চের সামনে পৌঁছলেও, থাকতে চাইছেন না বেশিক্ষণ৷ জিজ্ঞেস করলে উত্তর,‘ বৃষ্টি পড়ছে, যেতে হবে বহু দূরে, এখন না গেলে গাড়ি পাব না’৷
এখনও তৃণমূল নেত্রীর বক্তব্য বাকি৷ এখনও বাকি নানা অনুষ্ঠান৷ তার আগেই ২১ সমাবেশ থেকে বেরোচ্ছেন অনেকেই৷ এর মধ্যে বেশিরভাগই রোড রোড থেকে সমাবেশ পর্যন্ত পৌঁছতেই পারেননি৷ সেখান থেকেই তাঁদের ফিরে যেতে হয়েছে৷ একই চিত্র পার্কস্ট্রিটে৷ বৃষ্টির দমক বাড়ায় চিন্তা আরও বাড়ছে বলে জানাচ্ছেন তাঁরা৷
খোলা আকাশে বৃষ্টিতে ভিজে সমাবেশে থাকতে বেশ কয়েকজনের তীব্র আপত্তি৷ তাই, দুই-তিন নেতার বক্তব্য শুনেই বাড়ি ফিরতে উদ্যত হয়েছেন অনেকে৷ সমাবেশে আসা অধিকাংশই প্রত্যন্ত এলাকার বাসিন্দা৷ ফিরে যাওয়াই সঠিক সিদ্ধান্ত বলে মনে করছেন তাঁরা৷
সমাবেশের দুই গেটের চিত্র স্পষ্ট৷ দুই দিক থেকেই লোক ঢুকছে আবার বেরোচ্ছে৷ মারাত্মক ভিড় ঠেলে বেরোতেও সময় লাগবে, তাই সমাবেশের আসল আকর্ষণ অর্থাৎ তৃণমূল নেত্রী মঞ্চে ওঠার আগেই সমাবেশ ছাড়ছেন সমর্থকরা৷ বৃষ্টিই এর মূলে, জানাচ্ছেন সমর্থকরা৷
তবে শুধুই কি বৃষ্টি, না কি ইচ্ছের অভাব৷ প্রশ্ন উঠছে বিভিন্ন মহলে৷ তবে, বৃষ্টির দাপটকে ভয় পাচ্ছেন সমর্থকরা তা স্পষ্ট৷ তাই সমাবেশের মোহে গা ভাসাতে নারাজ তাঁরা৷ তবে এই বৃষ্টিকেই শুভ বলে মনে করছে তৃণমূল নেতৃত্ব৷
The post বৃষ্টির দাপটে বাড়ি ফিরছেন ২১-এর ভক্তরা appeared first on Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India.
from Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India https://ift.tt/2NuNO7w
via IFTTT
Comments
Post a Comment