ইতিহাস গড়ে পাকিস্তানে প্রথম মহিলা প্রধান বিচারপতি হবেন ইনি
ইসলামাবাদ: পাকিস্তানের কোনও হাইকোর্টের প্রথম মহিলা চিফ জাস্টিস হতে চলেছেন তাহিরা সফদার৷ পাক মিডিয়া এক্সপ্রেস ট্রিবিউন-এর রিপোর্ট অনুযায়ী, সৈয়দা তাহিরা সফদারকে পাকিস্তানে প্রধান বিচারপতি মনোনীত করেন মিঞা সাকিব৷
বালোচিস্তান হাইকোর্টের প্রধান বিচারপতি মহম্মদ নুর মুসকানজাই আগামী ১ সেপ্টেম্বর অবসর গ্রহণের পরই সেই দায়িত্বে আসবেন জাস্টিস তাহিরা সফার৷ ২০১৯সালের ৫ অক্টোবর পর্যন্ত তিনি এখানে এই পদেই বহাল থাকবেন৷ পাশাপাশি সেই স্পেশাল কোর্টের সঙ্গেও তিনি যুক্ত যেখানে পাকিস্তানের প্রাক্তন প্রেসিডেন্ট পারভেজ মুশারফের বিরুদ্ধে দেশবিরোধিতার মামলা চলছে৷
পড়ুন: পাক নির্বাচন: সেবার মুজিব জিততেই কলকাতায় পড়েছিল শোরগোল
১৯৫৭সালের ৫ অক্টোবর কোয়েটায় জন্মগ্রহণ করেন তিনি৷ প্রখ্যাত আইনজীবী সয়ৈদ ইমতিয়াজ হুসেন বাকরি হানাফির কন্যা তিনি৷ কোয়েটার ক্যান্টনমেন্ট পাবলিক স্কুলে তাঁর প্রাথমিক পড়াশোনা শুরু হয়৷ গভর্ণমেন্ট ল’ কলেজ থেকে তিনি স্নাতক ডিগ্রী অর্জন করেন৷
এরপর বালোচিস্তান বিশ্ববিদ্যালয়ে উর্দুতে স্নাতকোত্তর ডিগ্রী অর্জন করেন তিনি৷ ১৯৮০সালে কোয়েটার ইউনিভার্সিটি ল’ কলেজে আইনের ডিগ্রীও নেন৷ বালোচিস্তানে প্রথম মহিলা সিভিল জাজ হয়েই তাঁর ইতিহাস তৈরির পর্ব শুরু হয়েছিল৷
The post ইতিহাস গড়ে পাকিস্তানে প্রথম মহিলা প্রধান বিচারপতি হবেন ইনি appeared first on Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India.
from Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India https://ift.tt/2uZWcEC
via IFTTT
Comments
Post a Comment