উপত্যকায় সেনার গুলিতে খতম জঙ্গি
শ্রীনগর: সেনা তল্লাশির সময় ফের সেনা-জঙ্গি লড়াই৷ সেনার গুলিতে নিহচ ১ জঙ্গি৷ কাশ্মীরের কুপওয়ারায় অভিযান চালায় সেনা৷ কান্দি জঙ্গলে লুকিয়ে ছিল জঙ্গিরা৷ বুধবার থেকে চলছিল গুলিযুদ্ধ৷
সেনা সূত্রে খবর, বুধবার সন্ধে বেলায় নতুন করে গুলি যুদ্ধ শুরু হয়৷ এর আগেরক দফায় সেনার গুলিতে ১ জঙ্গি নিহত হয়৷ সবমিলিয়ে বুধবার থেকে চলা লড়াইয়ে ২ জঙ্গি নিহত হয়েছে৷ এখনও কান্দি জঙ্হলে চলেছে সেনা-জঙ্গি গুলির লড়াই৷ বৃহস্পতিবার সকালে উদ্ধার হয় দ্বিতীয় জঙ্গির দেহ৷ জঙ্গির থেকে উদ্ধার হয়েছে একে-৪৭ রাইফেল৷ গভীর জঙ্গলে লুকিয়ে জঙ্গিরা৷ কান্দির সাদু গঙ্গা এলাকায় চলছে চিরুনি তল্লাশি৷
মঙ্গলবার কূপওয়াড়াতে তল্লাশি অভিযানে নামে সেনাবাহিনী৷ কূপওয়াড়ার বড়ি বেহাক এবং সংগল এলাকা ঘিরে ফেলে এই অভিযানে নেমেছে সেনা৷ জঙ্গি লুকিয়ে রয়েছে বলে অনুমান৷ সেদিনই কূপওয়াড়ায় কান্দি জঙ্গলে গুলির লড়াইয়ে এক আর্মি কম্যান্ডো শহিদ হন এবং আহত হন একজন৷
সেনা আধিকারিকের বক্তব্য অনুযায়ী, বুধবার দুপুরে 4 PARA-র সেনা মুকুল মীনা সাদু গঙ্গা জঙ্গলে গুলিতে আহত হন, তাঁকে ড্রাগমুলার সামরিক হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসকেরা জানান, হাসপাতালে আসার পথেই দেহত্যাগ করেছেন তিনি৷ আরও এক সেনা আহত হয়েছেন তবে তাঁর অবস্থা এখনও স্থিতিশীল৷ বুধবার 47 RR এবং জঙ্গিদের মধ্যে গুলির লড়াই শুরু হয়৷ তবে সেই জঙ্গিরা পালিয়ে যেতে সক্ষম হয় বলে জানা যায়৷ তাদের সন্ধানেই ফের তল্লাশি অভিযানে নেমেছে সেনাবাহিনী৷
জঙ্গি অভিযানের নামে মৃত্যু হচ্ছে নীরিহদেরও৷ বুধবার একটি রহস্যজনক বিস্ফোরণে মৃত্যু হয় এক নাবালকের৷ এর আগে পাথরবাজদের আটকাতে গিয়ে সানের গুলিতে প্রাণ হারায় তিন অপ্রাপ্তবয়স্ত৷
The post উপত্যকায় সেনার গুলিতে খতম জঙ্গি appeared first on Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India.
from Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India https://ift.tt/2L0egs6
via IFTTT
Comments
Post a Comment