ফের একবার সূর্যের আশ্চর্য বলয়ের সাক্ষী থাকল মহানগরী

স্টাফ রিপোর্টার, কলকাতা: ফের একবার শহরে অভূতপূর্ব দৃশ্য। সূর্যের চারপাশ ঘিরে রয়েছে একটি আশ্চর্য বলয়। একেবারে গোল। যেন এক মহাজাগতিক দৃশ্য। তবে প্রথমবার নয়, বছর দুয়েক আগেও একই দৃশ্যের সাক্ষী থেকেছে কলকাতা।

বুধবারের কর্মব্যস্ত সকালে আকাশের দিকে তাকিয়েই অবাক সবাই। এমন দৃশ্যে আপ্লুত শহরবাসী। সকালে হালকা বৃষ্টির পর রোদ উঠতেই দেখা গেল সেই দৃশ্য। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে সেই ছবি। সানগ্লাস পরে সূর্যের দিকে তাকালেই চোখে পড়ছে সেই অদ্ভূত দৃশ্য। মোবাইল হাতে অনেককেই দেখা যাচ্ছে রাস্তায়।

কী এই রামধনু বলয়?

বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় এই ধরনের বলয় দেখা গিয়েছে। যাকে বিজ্ঞানীরা ‘হ্যালো’ (HALO) বলে উল্লেখ করে থাকেন। এটাও সেরকমই কিছু বলে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে। সাধারণত বরফ আবৃত জায়গায় এ ধরনের দৃশ্য দেখ যায়। বরফের ক্রিস্টালের প্রতিফলিত হয়ে সূর্যের এই বলয় তৈরি হয়। তবে জ্যোতির্বিদদের মতে বর্ষার আগে বা পরে এই ধরনের রামধনু বলয় দেখা সম্ভব।

উচ্চতর ট্রপোস্ফিয়ারে এই বলয় তৈরি হয়। বরফের গায়ে ধাক্কা খেয়ে আলো রামধনুর রঙে ভেঙে যায়। আলোগুলি এক এক দিকে ছড়িয়ে পড়ে। তবে বরফ ছাড়াও জলের গায়ে প্রতিফলিত হয়েও এই বৃত্ত তৈরি হতে পারে। এর আগে নেপালের আকাশেও এই বৃত্ত চোখে পড়েছে।

The post ফের একবার সূর্যের আশ্চর্য বলয়ের সাক্ষী থাকল মহানগরী appeared first on Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India.



from Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India https://ift.tt/2ubVuUV
via IFTTT

Comments