রঞ্জিতে নতুন ন’টি দল
লন্ডন: রঞ্জিতে নতুন ন’টি টিমকে অংশগ্রহণের অনুমতি দিল ভারতের সর্বোচ্চ ক্রিকেট নিয়ামক বোর্ড৷ অরুণাচল প্রদেশ, বিহার, মনিপুর, মেঘালয়, মিজোরাম, নাগাল্যান্ড, পুডুচেরি, সিকিম এবং উত্তরাখন্ডের মত রাজ্যের দলগুলিকে প্লেট গ্রুপে রেখে রঞ্জি খেলাবার কথা ঘোষণা করেছে বিসিসিআই৷ অন্য দিকে বাকি টিমগুলিকে এলিট গ্রুপে রেখেছে বিশ্বের সবচেয়ে ধনী ক্রিকেট বোর্ড৷ এলিট গ্রুপে ‘এ’, ‘বি’ এবং ‘সি’ তিনটি গ্রুপ রয়েছে৷ ‘এ’ এবং ‘বি’ গ্রুপে ৯টি করে দল থাকছে৷ ‘সি’ গ্রুপে থাকবে ‘১০’টি দল৷
২০১৮-১৯ মরশুমে ছেলে এবং মেয়েদের ক্রিকেট মিলিয়ে মোট ২০০০ ম্যাচের আয়োজন করার কথা বলেছে বিসিসিআই৷ ১৭ই আগষ্ট দীলিপ ট্রফির মধ্যে দিয়ে এই ক্রিকেট মরশুম শুরু হবে৷ এই ট্রফির পরে ১৯ সেপ্টেম্বর বিজয় হাজারে ট্রফি এবং ১ নভেম্বর থেকে রঞ্জি ট্রফি শুরু হবে৷ ভারতের ২৩টি রাজ্য থেকে ২৯টি টিম এবং দিল্লি থেকে একটি টিম মিলিয়ে মোট ৩০টি টিম অংশগ্রহণ করবে রঞ্জি ট্রফি টুর্নামেন্ট৷
The post রঞ্জিতে নতুন ন’টি দল appeared first on Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India.
from Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India https://ift.tt/2LieISR
via IFTTT
Comments
Post a Comment