জয় শ্রীরাম স্লোগান ওঠা স্কুলে ঝুলল অনির্দিষ্টকালের জন্য বন্ধের নোটিশ
মুর্শিদাবাদ: এক ছাত্রের জয় শ্রী রাম স্লোগান ঘিরে দু’দিন আগেই উত্তপ্ত হয়েছিল স্কুলচত্বর৷ এবার সেই স্কুলে ঝুলল অনির্দিষ্টকালের জন্য স্কুল বন্ধ রাখার বিজ্ঞপ্তি৷ আর তা ঘিরে আবারও উত্তেজনা ছড়াল মুর্শিদাবাদের শক্তিপুর মহিমচন্দ্র ইনস্টিটিউটে৷
স্কুল বন্ধের নোটিশ দেখার পর সোমবার দিনভর স্কুল পড়ুয়ারা স্কুলের সামনে বিক্ষোভে বসে। শক্তিপুর থানার পুলিশ গিয়েও পরিস্থিতি সামাল দিতে পারেনি। এদিকে বিদ্যালয়ের প্রধান শিক্ষক জানান, তিনি অসুস্থ। এই বিষয়ে তিনি কিছুই জানেন না। বিদ্যালয় পরিদর্শকের নির্দেশেই বিদ্যালয়ের পরিচালনমণ্ডলী স্কুল বন্ধের সিদ্ধান্ত নিয়েছে বলে জানান প্রধান শিক্ষক৷
আরও পড়ুন: মোদীকে তথ্য ধরে ধরে জবাব দিল তৃণমূল
গত শুক্রবার স্কুল ছুটি হওয়ার সময় চারজন ছাত্র জয় শ্রী রাম বলে ওঠে৷ এই নিয়ে তাদের এক সহপাঠীর সঙ্গে চরম ঝামেলা বাধে৷ ঘটনাকে কেন্দ্র করে হাতাহাতিও শুরু হয়। এই ঘটনার পর প্রধান শিক্ষকের কাছে অভিযোগ জানাতে যায় শোভন মণ্ডল নামে এক ছাত্র৷
অভিযোগ ওঠে, প্রধান শিক্ষক কোনও কিছু না শুনেই গাছের ডাল দিয়ে শোভনকে মারধর করে। বাকি তিনজনকেও মারধর করা হয় বলে অভিযোগ৷ মার খেয়ে গুরুতর অসুস্থ হয়ে পড়ে শোভন৷ শুক্রবার রাতে অবস্থার অবনতি হলে শক্তিপুর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয় তাকে৷ প্রাথমিক চিকিৎসার পর চিকিৎসকরা মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করে শোভনকে৷
আরও পড়ুন: বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে খুন
এই ঘটনা ঘিরে দু’দিন ধরে স্কুলচত্বরে চাপা উত্তেজনা ছিলই৷ মাঝে রবিবার স্কুল বন্ধ ছিল৷ এরপর সোমবার ছাত্ররা স্কুলে গিয়ে দেখে অনির্দিষ্টকালের জন্য স্কুল বন্ধের নোটিশ ঝোলানো হয়েছে৷ এই দেখেই ক্ষিপ্ত হয়ে ওঠে স্কুলের ছাত্ররা৷ প্ল্যাকার্ড হাতে স্কুল গেটের সামনে অবস্থান বিক্ষোভ দেখায়৷ প্ল্যাকার্ডে লেখা ছিল, ‘নতুন প্রধান শিক্ষক চাই’, ‘আমাদের বিচার চাই’-এর মত দাবি৷
The post জয় শ্রীরাম স্লোগান ওঠা স্কুলে ঝুলল অনির্দিষ্টকালের জন্য বন্ধের নোটিশ appeared first on Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India.
from Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India https://ift.tt/2NlmFUs
via IFTTT
Comments
Post a Comment