খুনের অভিযোগে গ্রেফতার তৃণমূলের প্রাক্তন নেতা

শঙ্কর দাস, বালুরঘাট: খুন এবং মাদক পাচারের অভিযোগে গ্রেফতার করা হল তৃণমূলের প্রাক্তন নেতা লগিন দাসকে৷ গতরাতে পতিরাম এলাকা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। লগিন দাসের বিরুদ্ধে ২০০১ সালের জুলাই মাসে বাসে বিস্ফোরণ, খুন ও মাদক পাচারের মত অভিযোগগুলি রয়েছে।

পড়ুন: চিকিৎসার গাফিলতিতে রোগী মৃত্যুতে ধুন্ধুমার হাসপাতাল চত্বরে

সম্প্রতি বালুরঘাটের বৈদ্যনাথ পাড়ায় অবস্থিত বাড়ির সামনে আত্মসমর্পনের নোটিশও টাঙিয়ে ছিল পুলিশ। সেই নোটিশে গত ১২ জুলাই সকাল দশটার মধ্যে আত্মসমর্থনের নির্দেশ থাকলেও লগিন আত্মসমর্পণ করেনি। অবশেষে পতিরাম এলাকা থেকে তাঁকে গ্রেফতার করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।

 

বিস্তারিত আসছে…

The post খুনের অভিযোগে গ্রেফতার তৃণমূলের প্রাক্তন নেতা appeared first on Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India.



from Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India https://ift.tt/2JugbQI
via IFTTT

Comments