বেড়েছে ধান কেনার সহায়ক মূল্য, আশার আলো দেখছে প্রশাসন

পূর্ব বর্ধমান: কেন্দ্রীয় সরকার ধানের সরকারি সহায়ক মূল্যের টাকা একলাফে ২০০ টাকা বাড়িয়ে দিয়েছে৷ এরফলে চলতি মরশুমে খরিফ ধান কেনার পরিমাণ বাড়বে বলে মনে করছে প্রশাসন। তাই খরিফ চাষের ধান কেনার জন্য প্রস্তুতি শুরু করে দিল পূর্ব বর্ধমান জেলা প্রশাসন তথা খাদ্য দফতর৷

মঙ্গলবার জেলা খাদ্য দফতরের স্থায়ী সমিতির বৈঠকের পর জেলা পরিষদের সভাধিপতি দেবু টুডু জানিয়েছেন, গত বছরের লক্ষ্যমাত্রা অনুসারেই এবারও লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে ২ লক্ষ ৭৫ হাজার মেট্রিক টন। গতবারের বোরো মরশুমে এই লক্ষ্যমাত্রার মধ্যে ২ লক্ষ ৫৬ হাজার মেট্রিক টন ধান কিনতে পেরেছিল জেলা খাদ্য দফতর৷

আরও পড়ুন: ছেলেধরা সন্দেহে চার মহিলাকে বিবস্ত্র করে মার

কিন্তু এবার পরিস্থিতি অন্যরকম হওয়ায় আগেভাগেই কাজ শুরু করে দিল জেলা প্রশাসন। কারণ, এবার কেন্দ্রীয় সরকার ধানের সহায়ক মূল্যের ১৫৫০ টাকা থেকে বাড়িয়ে ১৭৫০ টাকা করেছেন। যা চলতি বাজারদর থেকে বর্তমানে প্রায় ২০০ টাকা বেশি। ফলে স্বাভাবিকভাবেই কৃষক তাঁর ধান সরকারের কাছেই বিক্রি করতে আগ্রহী হবেন বলে মনে করছেন জেলা প্রশাসন।

তাই গতবারের থেকে ধানক্রয় কেন্দ্রের সংখ্যা আরও বাড়ানো হচ্ছে। যেখানে একটি কেন্দ্র ছিল সেখানে আরও একটি কেন্দ্র খোলা হচ্ছে। সভাধিপতি দেবু টুডু জানিয়েছেন, চাষিদের যাতে কোনও অবস্থাতেই হয়রানির মধ্যে পড়তে না হয় সেজন্য এদিনের বৈঠকে সমস্ত বিডিওদের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে। প্রতিটি ক্রয় কেন্দ্রে বিডিও বা পঞ্চায়েত থেকে একটি অতিরিক্ত কর্মী নিয়োগ করার নির্দেশ দেওয়া হয়েছে। তার সঙ্গে থাকবে বেনফেড, নাফেড প্রভৃতি সংস্থাগুলির কর্মীরাও।

আরও পড়ুন: খাস চাঁদের মাটিতেই ছিল এলিয়েন, বলছেন বিজ্ঞানীরা

The post বেড়েছে ধান কেনার সহায়ক মূল্য, আশার আলো দেখছে প্রশাসন appeared first on Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India.



from Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India https://ift.tt/2NIbZ2l
via IFTTT

Comments