নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগে গ্রেফতার যুবক
স্টাফ রিপোর্টার,সিউড়ি: এক নাবালিকাকে যৌন হেনস্থার চেষ্টার অভিযোগ উঠল গ্রামেরই এক যুবকের বিরুদ্ধে৷ ঘটনাটি ঘটেছে বীরভূমের মহঃবাজার থানার সেকেড্ডা গ্রামে৷ অভিযুক্ত যুবককে গ্রেফতার করেছে মহঃবাজার থানার পুলিশ৷
আরও পড়ুন: পুলিশ গাড়ি ও রিক্সা ভ্যান মুখোমুখি সংঘর্ষে আহত ৯
পুলিশ জানিয়েছে, ধৃতের নাম আকাশ শেখ(১৮)৷ নাবালিকার পরিবারের দাবি, বুধবার বাড়ি ফেরার সময় ওই যুবক যৌন হেনস্থার চেষ্টা করে৷ মেয়েটির বাবা জানিয়েছেন, সন্ধাবেলা মেয়ে এক আত্মীয়ের বাড়ি গিয়েছিল৷ সেখান থেকে বাড়ি ফেরার সময় ওই অভিযুক্ত তাঁর মেয়ের পথ আটকায়৷
আরও পড়ুন: একুশে জুলাইকে সামনে রেখে জমির দাবিতে সরব বাঁকুড়ার সিমলাপাল
এরপরই শারীরিক নিগ্রহের চেষ্টা করে বলে অভিযোগ৷ মেয়ে চিৎকার করলে এলাকার লোকজন ছুটে আসে৷ লোকজন দেখতে পেয়ে ভয়ে পালিয়ে যায় সে৷ পরে মেয়েটির পরিবারের অভিযোগের ভিত্তিতে অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ৷ বৃহস্পতিবার ধৃতকে সিউড়ি আদালতে তোলা হবে৷
The post নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগে গ্রেফতার যুবক appeared first on Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India.
from Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India https://ift.tt/2LkO7V7
via IFTTT
Comments
Post a Comment