তৃণমূলের সভায় হামলা, পুরপ্রধানকে লক্ষ্য করে ইট
বারাকপুর: তৃণমূলের ২১ জুলাইয়ের প্রস্তুতিসভায় হামলা৷ বারাকপুর পুরসভার চেয়ারম্যানকে লক্ষ্য করে ইটবৃষ্টি৷ লক্ষ্যভ্রষ্ট হয়ে সেই ইট গিয়ে লাগে অন্য এক তৃণমূলকর্মীর গায়ে৷ এই ঘটনাকে ঘিরে হইচই পড়ে যায় বারাকপুর রেলস্টেশন চত্বরে৷
আরও পড়ুন: LIVE পঁচিশের শহিদ দিবস ঘিরে ধর্মতলায় জনারণ্য
শুক্রবার রাতে ২১ শে জুলাইয়ের প্রস্তুতি সভায় দুষ্কৃতী হামলার ঘটনায় রক্তাক্ত হন এক তৃণমূলকর্মী৷ বারাকপুর রেলস্টেশন চত্বরে এই ঘটনা ঘটে৷ বারাকপুর পুরসভার প্রধান উত্তম দাসকে লক্ষ্য করে ছোড়া হয় ইট৷ পুরপ্রধানের গায়ে না লেগে সেই ইটটি লাগে বিদ্যা মিশ্র নামে এক তৃণমূলকর্মীর গায়ে৷
রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন তিনি৷ অন্যান্য তৃণমূল কর্মীরা তাঁকে উদ্ধার করে বারাকপুর বিএন বসু মহকুমা হাসপাতালে ভর্তি করে৷ তাঁর মাথার ক্ষত এতটাই গভীর ছিল যে পাঁচটি সেলাই করতে হয়৷ টিটাগড় থানায় ঘটনার অভিযোগ দায়ের হয়েছে৷ টিটাগড় থানার পুলিশ এই ঘটনার তদন্ত শুরু করেছে৷ ঘটনায় বিরোধীদলের আশ্রিত দুষ্কৃতীরা জড়িত বলে অভিযোগ তৃণমূলের তরফে৷ অভিযুক্তদের খোঁজ শুরু করেছে পুলিশ ।
ঊশণ
The post তৃণমূলের সভায় হামলা, পুরপ্রধানকে লক্ষ্য করে ইট appeared first on Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India.
from Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India https://ift.tt/2mzgAZs
via IFTTT
Comments
Post a Comment