বেআইনি বালি পাচারের গাড়ি রুখল ভূমি রাজস্ব দফতর

স্টাফ রিপোর্টার, বাঁকুড়া: ফের বেআইনি বালি পাচার রোধে বড়সড় সাফল্য পেল প্রশাসন। বাঁকুড়ার সারেঙ্গা বাজারে তিনটি বেআইনি বালি বোঝাই লরি আটক করে সারেঙ্গা থানার হাতে তুলে দিলেন ভূমি রাজস্ব দফতরের কর্মী ও আধিকারিকরা।

আরও পড়ুন: পুলিশ গাড়ি ও রিক্সা ভ্যান মুখোমুখি সংঘর্ষে আহত ৯

অন্যদিকে, সারেঙ্গার বি.এল.আর.ও সুদীপ সরেন এই খবর জানিয়ে বলেন, ‘‘সারেঙ্গা বাজারে তিনটি বালি বোঝাই লরি আটক করা হয়েছে। ওই তিনটি গাড়ির চালকদের কারোর কাছেই বালি পরিবহণের বৈধ কাগজপত্র ছিল না। পরে সেগুলিকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। খবর পেয়ে একটি লরির মালিক যোগাযোগ করলে সরকারি নিয়মানুযায়ী এক লক্ষ টাকা জরিমানা দিয়ে তার লরি নিয়ে গিয়েছেন। বাকি দু’টি লরি এখনও থানায় আটক রয়েছে বলে জানা গিয়েছে।

সরকারি নিয়মানুযায়ী জেলার নদীগুলি থেকে বালি তোলা নিষিদ্ধ রয়েছে। গত ১৭ জুন থেকে এই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে৷ কিন্তু তারপরেও বেশ কিছু অসাধু ব্যবসায়ী আইনকে বুড়ো আঙুল দেখিয়ে নদীগুলি থেকে অবাধে বালি পাচার করে চলেছিল।

আরও পড়ুন: গৃহবধূর অস্বাভাবিক মৃত্যুতে চাঞ্চল্য

প্রশাসনের নির্দেশে অভিযানে নেমে গত কয়েক দিনে জেলার বিভিন্ন অংশে এই রকম বেশ কিছু বেআইনি বালি গাড়ি আটক করেছেন সংশ্লিষ্ট দফতরের কর্মী-আধিকারিকরা। সারেঙ্গা সংলগ্ন কংসাবতী নদী থেকে বালি নিয়ে গাড়িগুলি বর্ধমান যাচ্ছিল বলে জানা গিয়েছে।

The post বেআইনি বালি পাচারের গাড়ি রুখল ভূমি রাজস্ব দফতর appeared first on Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India.



from Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India https://ift.tt/2mrTjs4
via IFTTT

Comments