নির্বাচনের আগে পাকিস্তানে বড়সড় জঙ্গি হামলায় মৃত ১২
ইসলামাবাদ: নির্বাচনী প্রচারের মিছিলে যে হামলা হবে, সেব্যাপারে আগেই সতর্ক করেছিল পাক গোয়েন্দারা। এবার সেরকমই একটি হামলায় নিহত হলেন অন্তত ১২ জন। পাকিস্তানের পেশোয়ারে আওয়ামি ন্যাশনাল পার্টির (এএনপি) এক সমাবেশে এই আত্মঘাতী বোমা হামলা হয়েছে। ঘটনায় আহত হয়েছে ৩০ জনেরও বেশি।
আগামী ২৫ জুলাই পাকিস্তানের সাধারণ নির্বাচন। তার আগে মঙ্গলবার পেশোয়ারে নির্বাচনী প্রচার চালাচ্ছিল ওই দল। নিহতদের মধ্যে পাকিস্তানের আসন্ন জাতীয় নির্বাচনের এক প্রার্থীও রয়েছেন বলে জানিয়েছে পুলিশ। এই দল এএনপি তালিবান বিরোধী রাজনৈতিক দল বলেও পরিচিত।
পেশোয়ারের পুলিশ প্রধান জামিল কাজি জানিয়েছেন, এএনপির নির্বাচনী প্রচার চলাকালীন এক আত্মঘাতী জঙ্গি সেখানে বিস্ফোরণ ঘটায়। নির্বাচনের আগে এটিই প্রথম বড় ও উল্লেখযোগ্য হামলা। হামলার পর এর দায় স্বীকার করেনি কোনও গোষ্ঠী। সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে যাওয়া হয় আহতদের।
এর আগে ২০১৩ সালের জাতীয় নির্বাচনের সময়ও তালিবান হামলার প্রধান লক্ষ্য ছিল এএনপি। ওই সময় এক আত্মঘাতী হামলায় এএনপির অন্যতম নেতা বশির বিলৌর প্রাণ হারিয়েছিলেন। এবারের হামলায় তার ছেলে হারুন বিলৌর নিহত হয়েছেন। তিনি নির্বাচনের একজন প্রার্থী ছিলেন।
এদিকে, জঙ্গিদের টার্গেটে রয়েছে তেহরিক-ই-ইনসাফ প্রধান ইমরান খান। প্রচার চলাকালীন তাঁর উপর হামলা চালানোর পরিকল্পনা করেছে জঙ্গিরা। এমনটাই সতর্কবার্তা দিয়েছে পাকিস্তানের ‘ন্যাশনাল কাউন্টার টেররিজম অথরিটি।’ পাকিস্তানের সেনেটে এই আশঙ্কার কথা জানিয়েছে ওই অথরিটি। শুধু ইমরান খান নন, এই তালিকায় আরও আছে আওয়ামি ন্যাশনাল পার্টির প্রেসিডেন্ট আফসান্দার ওয়ালি, কুয়ামি ওয়াতান পার্টির আফতাব আহমেদ খান শেরপাও, জমিয়ত উলেম-এ-ইসলামের নেতা আক্রমণ দুরানি ও এএনপি নেতা আমির হায়দার হোতি।
এইসব নেতা বাদেও লস্কর-ই-তইবার শীর্ষনেতা হাফিজ সঈদের ছেলে তালহা সঈদকেও হিট লিস্টে রেখেছে জঙ্গিরা। আল্লা-ও-আকবর তেহরিক পার্টির টিকিটে ভোটে লড়ছে এই তালহা সঈদ। পিপিপি ও পিএমএলএন-এর নেতাদেরও তালিকায় রাখা হয়েছে।
The post নির্বাচনের আগে পাকিস্তানে বড়সড় জঙ্গি হামলায় মৃত ১২ appeared first on Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India.
from Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India https://ift.tt/2KMlOPU
via IFTTT
Comments
Post a Comment