ছ’মাসে ধর্ষিতা ৬০০! অত্যাচারিত দু’হাজার বাংলাদেশি মহিলা

ঢাকা: গত মাস চয়েক ধরে একের পর এক ধর্ষণের ঘটনা বাংলাদেশে। অন্তত ৫৯২ জন মহিলাকে ধর্ষণ করা হয়েছে বলে একটি বিশেষ রিপোর্টে জানা গিয়েছে। সম্প্রতি ওই রিপোর্ট প্রকাশ করেছে বাংলাদেশ মহিলা পরিষদ।

বাংলাদেশের একটি সংবাদমাধ্যমে প্রকাশিত তথ্য অনুযায়ী, গত ছ’মাসে ৯৮ জন মহিলা এবং নাবালিকাকে গণধর্ষণ করা হয়েছে। তার মধ্যে ২৯ জনকে খুন করা হয়েছে। ৬১ জনের ওপর ধর্ষণের চেষ্টা হয়েছিল। তাঁরা কোনও মতে আক্রমণকারীর হাত থেকে পালিয়ে রক্ষা পেয়েছে। এমনই ভয়ঙ্কর তথ্য উঠে এসেছে ওই রিপোর্টে।

শুধু ধর্ষণই নয়, রয়েছে আরও অনেক ঘটনা। বাংলাদেশ মহিলা পরিষদ আরও ২ হাজার ৬৩ জন মহিলা এবং শিশুর তথ্য পেশ করেছে, যাঁরা শ্লীলতাহানি, পণের জন্যে স্বামী-শ্বশুরবাড়ির লোকের হাতে অত্যাচারের শিকার হয়েছেন। মোট ১০ জন শিশু ও মহিলার ওপর অ্যাসিড হামলা হয়েছে বলেও জানা গিয়েছে। ৪৫ জনের ওপর অস্ত্র নিয়ে হামলাও হয়েছে। ৭৭ জন মহিলাকে অপহরণ করা হয়েছে, ১৩ জনকে পাচার করা হয়েছে। ওই রিপোর্টেই বলা হয়েছে পণের জন্যে অত্যাচারিত ১১৩ জন মহিলা, খুন করা হয়েছে ৫১ জনকে।

বিভিন্ন পত্র-পত্রিকা থেকে তথ্য সংগ্রহ করেই রিপোর্টটি পেশ করেছে বাংলাদেশ মহিলা পরিষদ।

The post ছ’মাসে ধর্ষিতা ৬০০! অত্যাচারিত দু’হাজার বাংলাদেশি মহিলা appeared first on Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India.



from Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India https://ift.tt/2Nq7QAc
via IFTTT

Comments