বিচারপতিদের নজরদারিতেই মোহনবাগানের নির্বাচন, ইঙ্গিত হাইকোর্টের
কলকাতা: অবসরপ্রাপ্ত বিচারপতিদের নজরদারিতেই অনুষ্ঠিত হতে পারে মোহনবাগান ক্লাবের নির্বাচন৷ এক্সিকিউডিভ কমিটির প্রাক্তন সদস্যের দায়ের করা মামলার প্রেক্ষিতে হাইকোর্ট তেমনটাই রায় দিতে চলেছে৷
গত শুক্রবার মোহনবাগান ক্লাবের আর্থিক দুর্নীতি আটকাতে এবং সঠিক সময়ে নির্বাচন চেয়ে হাইকোর্টে মামলা দায়ের করেন মোহনবাগানের এক্সিকিউটিভ কমিটির সদস্য (বর্তমানে ইস্তফা দিয়েছেন) মহেশ কুমার তেগরিওয়াল। তাঁর অভিযোগ ছিল, গত জুন মাসের শেষের দিকে কর্মসমিতির বৈঠকে সম্প্রতি মোহনবাগানের কর্মকর্তাদের মধ্যে প্রকাশ্যে হাতাহাতি চূড়ান্ত পর্যায় পৌঁছে যায়। ক্লাব সচিব অঞ্জন মিত্র এবং তাঁর জামাই কল্যাণ চৌবে কে আক্রমন করতে পিছুপা হয়নি সদস্যরা। ক্ষমতা দখলের লড়াইয়ে শতাব্দী প্রাচীন ক্লাবের মান-সন্মান মাটিতে মিশিয়ে দিয়েছেন তথাকথিত কিছু ক্ষমতালোভী মানুষ।
দীর্ঘ দিন ধরে মোহনবাগান ক্লাবের সভাপতি ছিলেন টুটু বসু। তিনি স্বেচ্ছায় সভাপতি পদ থেকে ইস্তফা দিয়ে দেন এবং পরবর্তী সময়ে ফের তিনি এক্সিকিউটিভ কমিটির পুরনো পদে ফিরে আসতে চেয়ে আবেদন জানান। যা নিয়েই শুরু হয় চূড়ান্ত বিশৃংখলা। তাই অবিলম্বে মোহনবাগান ক্লাবের নির্বাচন চেয়ে আদালতের দ্বারস্ত হয়েছিলেন মহেশ কুমার৷ নির্বাচনে একজন স্পেশ্যাল অফিসার নিয়োগেরও দাবি জানিয়েছিলেন তিনি।
গত ৩০ এপ্রিলের পর মোহনবাগান ক্লাব নিয়ে এক্সিকিউটিভ কমিটি যেসব সিদ্ধান্ত নিয়েছে, মামলার নিস্পত্তি না হওয়া পর্যন্ত সেগুলির উপর আদালতের স্তগিতাদেশও দাবি করেন তিনি৷ কারণ ওই সময় ক্লাবের অধিকাংশ এক্সিকিউটিভ কমিটির সদস্য পদত্যাগ করেছিলেন। বিভিন্ন সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে কমিটি সঠিক পদ্ধতি মানেনি বলেই তাঁর অভিযোগ৷ এছাড়া আর্থিক দুর্নীতিরও অভিযোগ এনেছেন এক্সিকিউটিভ বোর্ডের ওই প্রাক্তন সদস্য।
সোমবারের পর বুধবার ফের মামলার শুনানি শুরু হয় বিচারপতি শেখর ববি সরফের এজলাসে। অঞ্জন মিত্রের পক্ষের আইনজীবী প্রতাপ চট্টোপাধ্যায় তাঁর আবেদনে জানান, নিরপেক্ষতা বজায় রাখতে বিচারপতিদের নজরদারিতে নির্বাচন অনুষ্ঠিত হোক মোহনবাগান ক্লাবে।
তিন অবসরপ্রাপ্ত বিচারপতির উপস্থিতিতে নির্বাচনের দাবি যথাযথ মনে হয় আদালতের। সেকারণেই বিচারপতিদের নাম চয়ন করে আদালতে জানানোর নির্দেশ দেওয়া হয় অঞ্জন গোষ্ঠীকে। নির্দেশ বিচারপতি শেখর ববি সারাফের।
পাশাপাশি টুটু বসুর পক্ষের আইনজীবী জয়ন্ত মিত্র আদালতে জানান, সামনে আই লিগ কিন্তু মামলার জেরে দল গঠন প্রক্রিয়াও থমকে গিয়েছে৷ তাই অবিলম্বে নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন করতে তিনিও আদালত হস্তক্ষেপের দাবি করেন। পরবর্তী শুনানিতে তিন বিচারপতির নাম সুপারিশ করতে হবে ক্লাব কতৃর্পক্ষকে৷
The post বিচারপতিদের নজরদারিতেই মোহনবাগানের নির্বাচন, ইঙ্গিত হাইকোর্টের appeared first on Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India.
from Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India https://ift.tt/2Na8iSO
via IFTTT
Comments
Post a Comment