২ লক্ষ ভারতীয় পরীক্ষার্থীর সব ব্যক্তিগত তথ্য ফাঁস অনলাইনে
নয়াদিল্লি: আধার নম্বর থেকে তথ্য ফাঁস হয়ে যাওয়ার ঘটনা ঘটেছে একাধিকবার। ব্যাংক অ্যাকাউন্টের তথ্য ফাঁস হওয়ার ঘটনাও সামনে এসেছে। এবার পরীক্ষার্থীদের ব্যক্তিগত তথ্যও ফাঁস হয়ে গেল। NEET বা National Eligibility and Entrance Test-এর আবেদনকারীদের ব্যক্তিগত সব তথ্য ফাঁস হয়ে গিয়েছে।
ডেটা ব্রোকারের সাহায্যে এই ডেটা লিক হয়েছে বলে জানা গিয়েছে। ডেটা ব্রোকারদের কাজ হল, পাবলিক রেকর্ড থেকে তথ্য জোগাড় করা। এরপর একটি তালিকা তৈরি করা, যেকানে থাকবে পরীক্ষার্থীর নাম, ঠিকানা, ধর্ম, উচ্চতা, ওজন ইত্যাদি। কিন্ত অনেক ভুয়ো ডেটা ব্রোকার রয়েছে, যারা অবৈধভাবে ওই সব টথভকে কাজে লাগাচ্ছে।
প্রয়োজন মত বিভিন্ন জায়গায় বিক্রি করে দেওয়া হচ্ছে সেইসব ডেটা। ১ টাকারও কমে কিংবা ১ কক্ষ টাকায় বিকিয়ে যাচ্ছে সেই সব ডেটা। গত এক বছর ধরে ভয়ঙ্করভাবে বেড়েছে এই ঘটনা।
The Wire-এর রিপোর্ট অনুযায়ী, এই ঘটনাই ঘটেছে NEET পরীক্ষার্থীদের সঙ্গে। ২০১৮-র আবেদনকারীদের ডেটা ফাঁস হয়ে গিয়েছে। গত মে মাসে এই পরীক্ষা হয়েছে। ৪ জুন সেই পরীক্ষার ফল প্রকাশ হয়েছে। পরীক্ষার্থীদের সব তথ্য ফাঁস হয়ে গিয়েছে একটি ওয়েবসাইটে।
২ লক্ষ পরীক্ষার্থীর ডেটার জন্য ব্রোকাররা ২.৪ লক্ষ টাকা দাবি করেছে বলে খবর। অর্থাৎ প্রত্যেকের ডেটার পিছু ১ টাকার কিছু বেশি চাওয়া হয়েছে।
The post ২ লক্ষ ভারতীয় পরীক্ষার্থীর সব ব্যক্তিগত তথ্য ফাঁস অনলাইনে appeared first on Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India.
from Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India https://ift.tt/2LrfcWL
via IFTTT
Comments
Post a Comment