সপ্তম বেতন কমিশন গঠন করতে হবে!

শ্রীনগরঃ  অবিলম্বে সপ্তম বেতন কমিশন গঠন করতে হবে। আর এই দাবিতে ফের রাজপথে নামলেন শিক্ষকরা। মঙ্গলবার কয়েকশ সর্ব শিক্ষা অভিযানে থাকা শিক্ষক এবং শিক্ষাকর্মী প্রতিবাদ বিক্ষোভে নামেন। বিক্ষোভকারী শিক্ষকদের দাবি, দীর্ঘদিন ধরে এই বিষয়ে তারা আন্দোলন চালাচ্ছেন। দ্রুত সপ্তম বেতন কমিশন গঠনের দাবি জানাচ্ছেন। কিন্তু এই বিষয়ে সরকার কোন পদক্ষেপ নিচ্ছে না বলেই অভিযোগ। আর সে কারণেই তারা বিক্ষোভে ফেটে পড়েন শ্রীনগরে। তাদের দবি, এই বিষয়ে দ্রুত কোনও ব্যবস্থা না নিলে আগামীদিনে আরও বড় আন্দোলনের পথে হাঁটবেন তারা।

অন্যদিকে, ইতিমধ্যে জম্মু-কাশ্মীরে সরকারি কর্মীদের জন্যে সপ্তম বেতন কমিশন গঠন হয়েছে। সেই অনুযায়ী তাঁদের বেতনও পাওয়ার কথা রয়েছে। কিন্তু এসএসএ অর্থাৎ সর্ব শিক্ষা অভিযানের শিক্ষকদের নিয়ে কোনও সিদ্ধান্তই নেওয়া হয়নি বলে অভিযোগ। একই সঙ্গে তাদের আরও অভিযোগ, ইচ্ছাকৃত ভাবেই সর্ব শিক্ষা মিশন কিংবা অভিযানের সঙ্গে থাকা শিক্ষকদের বেতন বাড়ানো হচ্ছে না।

The post সপ্তম বেতন কমিশন গঠন করতে হবে! appeared first on Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India.



from Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India https://ift.tt/2LsOIAW
via IFTTT

Comments