প্রতি মাসে ৪০,০০০টাকা বেতনে চুরির চাকরি, ধরা পড়ল চাঁই

নয়াদিল্লি: প্রধানমন্ত্রীর ব়্যালি থেকে পুরী রথযাত্রা, মুম্বইয়ে জাস্টিন বিবারের কনসার্ট থেকে গ্রেটার নয়ডার অটো এক্সপো, ছয় সদস্যের একটি দল প্রতিটি মেগা ইভেন্টেই পৌঁছে যেত অন্যের পকেট কেটে নিজেদের পকেট ভারি করতে৷ ওয়ালেট থেকে স্মার্টফোন এবং আরও বহু জিনিসপত্র হাতানোয় নেশা হয়ে উঠেছিল এদের৷

আর এই কাজ যথেষ্ট স্টাইলেই করত তারা৷ যে ইভেন্টেই তারা যাক, ফেরার টিকিট কিন্তু ফার্স্ট ক্লাসেই করত, যাতে লুটের জিনিসপত্র নিয়ে একটু আরামে-শান্তিতে ফিরে আসা যায়৷ আর এবার এই দলেরই মাথা ধরা পড়ল পুলিশের জালে৷

ডিসিপি(উত্তরপূর্ব) অতুল ঠাকুর জানান, পূর্ব দিল্লির মৌজপুরে চুরি করা ফোন বিক্রি করতে কিছুজন আসছে বলে খবর পান তাঁরা৷ সেই মতো জাল বিছিয়ে দেওয়া হয়৷ আর তাতেই ধরা পড়ে ২জন৷ ৩৮বছর বয়সী আসলাম খান এবং তার সঙ্গী ২৩বছরের মুকেশ কুমার৷ তাদের থেকে ৪৬ টি স্মার্টফোন, পিস্তল, কার্টরিজ উদ্ধার হয়েছে৷

পড়ুন: স্ত্রীর যৌনাঙ্গে বৈদ্যুতিক শক দিয়ে খুন জওয়ান স্বামীর

জেরার সময় আসলাম পুলিশকে জানায়, টেলিভিশনে একটি কনসার্টে একদল যুবককে চুরি করতে দেখেই সে প্ল্যান করে একই কায়দায় চুরি করার৷ এখনও পর্যন্ত ৫,০০০-এরও বেশি ফোন চুরি করেছে আসলাম৷

৫ সদস্যের এই চোরের দল আবার প্রতি মাসে ৪০,০০০টাকা করে বেতনও পেত! বহু আগে থেকেই চুরির কাজে যুক্ত আসলাম৷ এবং প্রশিক্ষিতও৷ প্রতি মাসে ৪০,০০০টাকা বেতনে আসলাম ৫জন সদস্যের একটি দল তৈরি করে৷ কোনও বড় অনুষ্ঠান, কনসার্ট বা মিছিলের খবর পেলেই তারা প্রস্তুতি নিতে শুরু করত৷ সেখানে অবাধ প্রবেসের সুযোগ না থাকলে, টিকিট বুক করেই চুরি করতে ঢুকত৷ এমনকি এর জন্য বিমানে যাতায়াত থেকে হোটেল বুক কোনওকিছুই বাদ রাখেনি তারা৷

The post প্রতি মাসে ৪০,০০০টাকা বেতনে চুরির চাকরি, ধরা পড়ল চাঁই appeared first on Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India.



from Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India https://ift.tt/2L9GH7Y
via IFTTT

Comments