হরিয়ানা বিদ্যামন্দিরে শিক্ষিকার মারে গুরুতর জখম ছাত্র

স্টাফ রিপোর্টার, কলকাতা: স্কুলে ছুটির ঘন্টা বাজার আগেই ব্যাগ কাঁধে নিয়েছিল আট বছরের সৌমজিৎ রায়৷ দ্বিতীয় শ্রেণীর ওই ছাত্র অঙ্কের শিক্ষিকার রোষানলে পড়ে৷

শিক্ষিকার মারের চোটে রক্তাক্ত ওই শিশুটিকে দেখেই আঁতকে ওঠেন তার মা৷ খবর নিয়ে জানতে পারেন, ছেলের অপরাধ, স্কুলের ঘণ্টা পড়া আগেই ব্যাগ কাঁধে নেওয়া৷ সেই অপরাধেই গালে রক্ত জমে লাল হয়েছে একরত্তি ওই ছেলেটির৷

ফের শহরে একটি বেসরকারি ইংরেজী মাধ্যম স্কুলের বিরুদ্ধে ছাত্রকে মারধরের অভিযোগটি দায়ের হয়েছে বিধাননগর উত্তর থানায়।

পড়ুন: ফের পথ দুর্ঘটনা, মোটরভ্যানের ধাক্কায় প্রাণ হারাল ছাত্র

সল্টলেক হরিয়ানা বিদ্যামন্দিরের অঙ্কের শিক্ষিকা শর্মিষ্ঠা বিশ্বাস ওই স্কুলেরই দ্বিতীয় শ্রেণীর ছাত্র সৌমজিৎকে ক্লাস রুমের মধ্যেই মারধর করেন বলে অভিযোগ।

সৌমজিৎ ক্লাস শেষ হওয়ার আগেই স্কুলের ব্যাগ তুলে নেওয়ায় তাকে মারধর করা হয়। মারের চোটে সৌমজিৎয়ের মুখে শিক্ষিকার পাঁচ আঙুলের দাগ বসে যায়। কানে নিচে রক্ত জমে যায়। ছুটি শেষে পুলকারে বাড়ি ফিরে আসে আহত ছাত্র। বাবা-মা তাকে আর জি কর হাসপাতালে নিয়ে যায়। সৌমজিৎ এর চিকিৎসার পর তার বাবা শুভজিৎ – মা অভিরূপা বিধাননগর উত্তর থানায় স্কুল কর্তৃপক্ষ ও শিক্ষিকা শর্মিষ্টা বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন।

সৌমজিৎয়ের অভিভাবকের আরও অভিযোগ, পুলিশের কাছে লিখিত অভিযোগ জানানোর পর সোমবার রাতে স্কুলের অধ্যক্ষা ও অভিযুক্ত শিক্ষিকা শর্মিষ্ঠা বিশ্বাস তাঁদেরকে ফোনে হুমকি দিয়েছেন। যদিও হুমকির অভিযোগ অস্বীকার করে স্কুল কর্তৃপক্ষ জানিয়েছে, ঘটনার তদন্ত শুরু করা হয়েছে। দমদম নাগেরবাজারের গোরক্ষবাসী রোডে নিজের বাড়িতে সৌমজিৎ এখন শয্যাশায়ী।

The post হরিয়ানা বিদ্যামন্দিরে শিক্ষিকার মারে গুরুতর জখম ছাত্র appeared first on Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India.



from Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India https://ift.tt/2LxzVbf
via IFTTT

Comments