থানায় ঢুকে আত্মঘাতী নাবালিকা, নীরব দর্শক পুলিশ
নয়াদিল্লি: থানায় ঢুকে আত্মহত্যা করল এক নাবালিকা৷ ঘটনাটি ঘটেছে দিল্লির তিলক নগর পুলিশ স্টেশনে৷ শনিবার রাতে ওই নাবালিকাকে থানার ভেতর ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয়৷
আরও পড়ুন: রাঁচির শিশু পাচার কাণ্ডে উদ্ধার আরও তিন শিশু
তবে এই ঘটনায় পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ তুলেছেন মৃতার ভাই৷ সংবাদমাধ্যমকে তারা জানিয়েছেন, ঘটনার সময় পুলিশ তাদের একটি ঘরে বন্ধ করে রাখে৷ ওই নাবালিকা আত্মহত্যা করার সময় পুলিশ নীরব দর্শক সেজে ছিল৷ এমনই অভিযোগ নাবালিকার মায়েরও৷ তিনি বলেন, ‘‘পুলিশের ফোন পেয়ে থানায় ছুটে যাই৷ গিয়ে দেখি একটি ঘরে সিলিংয়ের সঙ্গে ঝুলছে মেয়ে৷ অপর একটি ঘরে তালাবন্দি হয়ে রয়েছে তিন ছেলে৷’’
কেন হঠাৎ ওই নাবালিকা থানায় গিয়ে আত্মহত্যা করলেন তা এখনও পরিস্কার নয়৷ তবে মৃতার মা জানিয়েছেন, প্রতিবেশী এক যুবক মেয়েকে বিয়ের প্রস্তাব দেয়৷ কিন্তু নাবালিকা বলে সেই প্রস্তাব ফিরিয়ে দিই৷ এরপর ওরা মেয়েকে জোর করে তাকে তুলে নিয়ে যায়৷
আরও পড়ুন: রাম মন্দির বিতর্কে অমিত শাহকে বিঁধলেন ওয়াইসি
পুলিশের তরফ থেকে কোনও মন্তব্য করা হয়নি৷ থানা সূত্রে খবর ঘটনার তদন্ত শুরু করা হয়েছে৷

The post থানায় ঢুকে আত্মঘাতী নাবালিকা, নীরব দর্শক পুলিশ appeared first on Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India.
from Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India https://ift.tt/2uBhW9B
via IFTTT
Comments
Post a Comment