‘উদার’ ইমরান খানকে অভিনন্দন ফারুক আবদুল্লার
নয়াদিল্লি: পাকিস্তানের মসনদে বসার জন্য ইমরান খানকে অভিনন্দন জানালেন জম্মু-কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ফারুক আবদুল্লা৷ শুধু তাই নয়, তাঁর মতে ইমরান একজন উদার মনের মানুষ৷ ভারতের প্রতি তার বার্তা ইতিবাচক বলে মন্তব্য করেছেন ফারুক আবদুল্লা৷
আরও পড়ুন- আইএস ঠেকাতে ইমরানের উপর ভরসা রেখেই এগতে চাইছে সিআইএ
এদিন ইমরানের অঘোষিত জয়ের পর ফারুক বলেন ইমরান যা বলেছেন, তা যদি বাস্তবায়িত হয়, তবে ভারত পাকিস্তান দুদেশের সম্পর্ক অন্য মাত্রা পাবে৷ সংবাদসংস্থা এএনআইকে দেওয়া সাক্ষাতকারে ফারুক বলেন ইমরান নিজের কথা রাখবেন বলে আশাবাদী তিনি৷
আরও পড়ুন- ‘মার’ খাওয়ার শপথ নিয়ে সরকার গড়তে চললেন ইমরান
এর আগে, প্রধানমন্ত্রী হওয়ার পথে এগিয়ে থাকা ইমরান নিজের প্রথম সাংবাদিক সম্মেলনে ভারতের জন্য সুসম্পর্কের ইঙ্গিত দেন৷ সাংবাদিক বৈঠকে প্রথমেই কাশ্মীর সমস্যাকে গুরুত্ব দিলেন তিনি৷ জানালেন, দ্রুত সমস্যা সমাধানের পথ খুঁজবেন৷
আরও পড়ুন- ভারতকে ‘সুসম্পর্ক’র ইঙ্গিত ইমরানের
আলোচনাই একমাত্র কাশ্মীর সমস্যার সমাধান, তাই আলোচনায় বসেই সমস্যা সমাধানের ইঙ্গিত দেন পাকিস্তানের সম্ভাব্য প্রধানমন্ত্রী ইমরান খান৷ তিনি বলেন কাশ্মীরের সমস্যা গুরুতর, তবে সমস্যা সমাধান সম্ভব৷
আরও পড়ুন- কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির উপস্থিতিতে হবে আদালত ভবনের শিলান্যাস
১১৮ আসনে জিতে সরকার গঠনের পথ প্রশস্ত করেছে ইমরানের দল৷ দেশের বুকে নতুন ইতিহাস সৃষ্টিকারী হিসেবেই ইমরানকে দেখছেন পাকিস্তানের মানুষ৷ সমস্ত বিতর্ককে পিছনে ফেলে ইমরানই এগিয়ে৷
আরও পড়ুন- চিকিৎসার গাফিলতিতে প্রসূতির মৃত্যুর অভিযোগে ফের উত্তাল বর্ধমান
The post ‘উদার’ ইমরান খানকে অভিনন্দন ফারুক আবদুল্লার appeared first on Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India.
from Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India https://ift.tt/2LFs0Jf
via IFTTT
Comments
Post a Comment